April 30, 2026, 12:55 am
শিরোনামঃ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

৬৪ জেলার নির্বাচিত নারী উদ্যোক্তা -৩ যৌথ গল্পগ্রন্থে সেরা গল্প লেখিকা- ২০২৫ হলেন যাঁরা

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম”নিজস্ব প্রতিবেদকঃ

সম্মিলিত উদ্যোক্তা ফোরাম কর্তৃক আয়োজিত এবং এস এম দেলোয়ার জাহান সম্পাদিত “৬৪ জেলার নির্বাচিত নারী উদ্যোক্তা -৩” যৌথ গল্পগ্রন্থে যেসকল নারী উদ্যোক্তা গল্প লেখা জমা দিয়েছেন, তাদের গল্প লেখা জমার উপর ভিত্তি করে গতকাল ৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. রোজ মঙ্গলবার বিকাল ০৫:০০ ঘটিকায় ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত “সেরা গল্প লেখিকা ২০২৫” নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়। যারা “সেরা গল্প লেখিকা ২০২৫” নির্বাচিত হয়েছেন তাদের তালিকা নিম্নরুপ:

১ম স্থান : আইরিন বাপ্পী
২য় স্থান : পিউলী খানম
৩য় স্থান : জেরিন সুলতানা পলি
৪র্থ স্থান : জাকিয়া সিদ্দিকা
৫ম স্থান : লাকী আক্তার

“৬৪ জেলার নির্বাচিত নারী উদ্যোক্তা -৩” যৌথ গল্পগ্রন্থে শতাধিক নারী উদ্যোক্তাদের উদ্যোক্তা জীবনের গল্প লেখা জমা হয়েছে। সকল উদ্যোক্তাদের গল্প লেখা অসাধারণ হয়েছে। এই প্রসঙ্গে সউফো জুরি বোর্ডের আহ্বায়ক ড. আফছানা বিনতে বাতেন বলেন, ‘সউফো জুরি বোর্ডের সদস্যরা সকল উদ্যোক্তাদের গল্প লেখা পাঠ করে, চুলচেরা বিচার বিশ্লেষণ এবং যাচাই-বাছাই করে এই ৫ (পাঁচ) জন নারী উদ্যোক্তাকে “সেরা গল্প লেখিকা ২০২৫” হিসেবে চূড়ান্ত নির্বাচিত করেন। এই নির্বাচন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা “সেরা গল্প লেখিকা ২০২৫” নির্বাচনের জন্য উপযুক্ত নারী উদ্যোক্তাদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য যে, উদ্যোক্তাদের উন্নয়নকে বেগবান করার লক্ষ্যে ২০১৯ সালে প্রতিষ্ঠা করা হয় সম্মিলিত উদ্যোক্তা ফোরাম। এই ফোরামে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা সৃষ্টি, আর্থ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষার মান উন্নয়ন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির মান উন্নয়ন, আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা, উদ্যোক্তাদের স্বাবলম্বীকরণ এবং নবীন-প্রবীণ উদ্যোক্তাদের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় নারী উদ্যোক্তাদের উদ্যোক্তা জীবনের গল্প লেখা নিয়ে “৬৪ জেলার নির্বাচিত নারী উদ্যোক্তা -৩” যৌথ গল্পগ্রন্থ সম্পাদনা এবং প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

শুভেচ্ছান্তে:
স্বাক্ষরিত/-
এস এম দেলোয়ার জাহান
প্রতিষ্ঠাতা ও সভাপতি
সম্মিলিত উদ্যোক্তা ফোরাম
মাদারীপুর, ঢাকা, বাংলাদেশ।



Our Like Page
Developed by: BD IT HOST