July 23, 2026, 11:26 am
শিরোনামঃ
সরকারি মাতামুহুরী কলেজের জমি দখলের অভিযোগে শিক্ষার্থীদের ৫ দফা দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম সরকারি খাদ্য গুদামে চলতি ধোরো ধান সংগ্রহে ধীরগতি শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত ৭ বছর বয়সী শিশু উদ্ধার; অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার, ব্যবহৃত সিএনজি জব্দ **সিআইডিতে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার উদ্বোধন** লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ৪ ডাকাত আটক সাংবাদিক আবু হেনা রাসেল মারা গেছেন রায়পুরে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, ঘর ভাঙচুর; স্বর্ণালঙ্কার লুটের অভিযো মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার বিশিষ্ট সাংবাদিক আতাহার ইকবাল আর নেই রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঢাকা বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত গুরুত্বপুর্ণ সভা

Reporter Name

প্রথম বাংলা : ঢাকা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা এর সভাপতিত্বে বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা-এর সম্মেলন কক্ষে ২১ জুলাই ২০২৬, রোজ মঙ্গলবার, দিনব্যাপী বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সভায় ঢাকা বিভাগের চোরাচালান নিরোধ আঞ্চলিক টাস্কফোর্সের সভা, আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কমিটির সভা, ঢাকা বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা, ঢাকা বিভাগের সকল জেলা প্রশাসকদের উপস্থিতিতে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়।

সভার, বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি ও নীতিসমূহ মাঠ পর্যায়ে সফলভাবে বাস্তবায়নের জন্য ঢাকা বিভাগের ১৩টি জেলার জেলা প্রশাসকগণকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়।

পরিবেশ সংরক্ষণ ও ভারসাম্য রক্ষা: সভায় বিশেষভাবে উপস্থিত পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: লুৎফর রহমান পরিবেশের ভারসাম্য রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত নানামুখী পদক্ষেপসমূহ জেলা পর্যায়ে সফলভাবে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকগণের দৃষ্টি আকর্ষণ ও দিকনির্দেশনা দেন।

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ: সভায় বিশেষভাবে উপস্থিত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ শফিকুল ইসলাম মাঠপর্যায়ে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা এবং তা সাধারণ ভোক্তা পর্যায় পর্যন্ত পৌঁছানো নিশ্চিত করতে নিবিড় মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার জন্য জেলা প্রশাসকগণের প্রতি আহ্বান জানান।

রাজস্ব আদায় ও আইন-শৃঙ্খলা: রাজস্ব আদায় প্রক্রিয়া আরও গতিশীল করা এবং বিভাগের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাসহ সীমান্ত ও অভ্যন্তরীণ চোরাচালান নিরোধে শূন্য সহনশীলতা (Zero Tolerance) নীতি অনুসরণের ওপর জোর দেওয়া হয়।

উক্ত সভাসমূহে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপিসহ সরকারের বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা বিভাগের ১৩টি জেলার সম্মানিত জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন।

জনস্বার্থে ও ঢাকা বিভাগের সমন্বিত সার্বিক উন্নয়নে বিভাগীয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যেতে সিন্ধান্ত গ্রহণ করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST