February 11, 2026, 4:24 pm
শিরোনামঃ
ময়মনসিংহে হিন্দু ব্যবসাযীকে নিজ দোকানে কুপিয়ে হত্যা ও নগদ টাকা সহ মালামাল লুট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের ফুলবাড়িয়া খাদ্য গুদামে নানা অনিয়ম ও দুর্নীতি ময়মনসিংহে পুলিশের উপর হামলার মামলার আসামিরা প্রক্যশো ঘুরে বেড়ালেও রহস্যজনক কারনে গ্রেফতার হচ্ছে না লক্ষ্মীপুরের দাশেরহাটে বিএনপি নেতার গরু চুরি করে জবাই ও বিক্রির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জঙ্গি সংযোগের অভিযোগ, তদন্তের দাবি ঢাকায় পাঁচ লাখ রোহিঙ্গা ভোটার নিয়ে বিতর্ক প্রেস বিজ্ঞপ্তি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

৭ দিনের মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার : আইন উপদেষ্টা

Reporter Name

প্রথম বাংলা – আগামী সাত দিনের মধ্যে প্রায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে জানিয়ে ছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, দেশের ২৫টি জেলায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবি মামলা চিহ্নিত করাহয়েছে এসব মামলায় লাখ লাখ মানুষ আসামি। আগামী সাত দিনের মধ্যে এসব মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে।

গায়েবি মামলা চিহ্নিতকরণের প্রক্রিয়া সম্পর্কে আইন উপদেষ্টা বলেন, গায়েবি মামলা চিহ্নিত করতে আমরা চারটি ভাগে ভাগ করেছি।মামলাগুলো পুলিশ করেছে কি না সেটা আমলে নেও য়া হয়েছে। দ্বিতীয়ত, এসব মামলার বেশির ভাগের প্রবণতা ছিল- বিস্ফোরক আইনে মামলা, অস্ত্র আইনে মামলা, পুলিশের ওপর হামলার মামলা।

তৃতীয় প্রবণতা হলো-এসব মামলায় অনেক আসামি থাকে অর্থাৎ অজ্ঞাতনামা আসামি থাকে। সবশেষ যে প্রবণতাকে আমলে নেওয়া হয়েছে,বিরোধী দলীদের কোনো বড় সমাবে শের আগে-পরে এবং গত তিন ভুয়া নির্বাচনের আগে-পরে করা মামলা। এসব প্রবণতাকে আমলে নিয়ে আমরা ২৫০০ মামলা চিহ্নিত করেছি। আশা করছি ফেব্রুয়ারির মধ্যে এসব মামলা প্রত্যাহার হয়ে যাবে।

একইসঙ্গে সাইবার সিকিউরিটি আইন সংস্কারের উদ্যোগ নেও য়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে বলে জানান তিনি।

বিচারক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, উচ্চ আদালতে এর আগে রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। এখন থেকে বিচারক নিয়োগ হবে দক্ষতার ভিত্তিতে এবং দল নিরপে ক্ষতার ভিত্তিতে। বিচারক নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ করা হচ্ছে।

এ সময় আইন উপদেষ্টা ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারেও কথা বলেন। তিনি জানান, গণহত্যার বিচারের জন্য ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে বন্দি প্রত্যর্পণ চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হবে। এ ব্যাপারে প্রয়োজনে বাংলাদেশ আন্তর্জাতি পর্যায়ে যাবে।
আইন উপদেষ্টা ( ফাইল ছবি)



Our Like Page
Developed by: BD IT HOST