August 2, 2026, 9:12 pm
শিরোনামঃ
সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে মানহানী মামলা প্রত্যাহারের দাবী ডিআরইউর

Reporter Name

প্রথম বাংলা-অবিলম্বে দেশ টিভি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিকদের বিরুদ্ধে ওরিয়ন গ্রুপের করা মানহানী মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন সাংবাদিক নেতারা।

রোববার (২৯ সেপ্টেম্বর, ২০২৪) দুপুরে ডিআরইউ আয়োজিত এই মানববন্ধনে নেতারা বলেন, ওরিয়ন গ্রুপের দূর্নীতি নিয়ে প্রতিবেদন করায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এটা গ্রহনযোগ্য নয়। সংক্ষুদ্ধ ব্যক্তি চাইলে প্রেস কাউন্সিলে অভিযোগ করে প্রতিকার চাইতে পারেন। তা না করে মামলা করা গণমাধ্যমর কন্ঠরোধ করার অপচেস্টা মাত্র। অবিলম্বে হত্যা মামলাও প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেয়ার কথাও বলেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম বলেন, দূর্নীতিবাজদের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করাই সাংবাদিকের কাজ। মামলা করে, তলব করে গণমাধ্যমের কন্ঠ রোধ করা যাবে না। আমরা সাংবাদিকদের পাশে সবসময় আছি। প্রতিবেদন প্রকাশের জেরে কোনো সাংবাদিককে তলব করা যায় না। দেশ থেকে দূর্নীতি নির্মূল করতে হলে দূর্নীতিবাজদের বিরুদ্ধে বেশি করে প্রতিবেদন করতে হবে। এই মামলা খারিজ করে দিতে আদালতের প্রতি আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে হয়রানী করা হচ্ছে। সংবাদ প্রকাশের জেরে মানহানী মামলা ও তলব করা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। এছাড়া হত্যা মামলাও হচ্ছে। যারা জড়িত নয় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

দেশ টিভির সাংবাদিক ফারুক হোসেনসহ ২ জনের বিরুদ্ধে ৭শ কোটি টাকা এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক মাহমুদ শরীফসহ ৩ জনের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার মানহানী মামলা করেছে ওরিয়ন গ্রুপ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক কালবেলার জ্যেষ্ঠ প্রতিবেদক জাকির হোসেন লিটনকে সংবাদ প্রকাশের জেরে তলব করা হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে মানহানী মামলা ও সংবাদ প্রকাশের জেরে তলবের প্রতিবাদ জানাতে ডিআরইউ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে ডিআরইউ সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ডিআরইউ সাধারণ সম্পাদক মহি উদ্দিন, সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, অর্থ সম্পাদক মো: জাকির হুসাইন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক মাহমুদা ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন ও কল্যাণ সম্পাদক মো: তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য সাঈদ শিপন, মুহিববুল্লাহ মুহিব, দেলোয়ার হোসেন মহিন ও মো: শরীফুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব বাছির জামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি শারমীন রিনভী, ল রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি শামীমা আক্তার, ডিআরইউর সাবেক নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, সাবেক সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, ইন্ডিপেন্ডেন্ট টিভির সহযোগী সম্পাদক শামীম জাহেদী, ইন্ডিপেন্ডেন্ট টিভির সিনিয়র রিপোর্টার মাহমুদ শরীফ ও শাহেদ সিদ্দিকী, ডিআরইউ সদস্য গাজী আবু বকর, মেহ্দী আজাদ মাসুম, সৈয়দ আখতার সিরাজী, শফিকুল ইসলাম প্রমুখ।



Our Like Page
Developed by: BD IT HOST