June 29, 2026, 1:30 pm
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অমর একুশে বইমেলায় তিন স্তরের সুসমন্বিত নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার

Reporter Name

প্রথম বাংলা – বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলায় তিন স্তরের নিরাপত্তা বলয়ের পাশাপাশি সুসমন্বিত নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপি এম-বার, পিপিএম।অমর একুশে বইমেলা – ২০২৩ উপলক্ষে মঙ্গলবার (৩১ জানুয়ারি ২০২৩ খ্রি.) সকাল ১১ঃ০০ টায় সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমের সামনে সংবাদ সম্মেলনে একথা জানান ডিএমপি কমিশনার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (১ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন করবেন। মেলা শেষ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মাতৃ ভাষাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য ভাষা আন্দোলনের সকল বীর শহীদকে স্মরণ করে ডিএমপি কমিশনার বলেন, “মহান ভাষার মাসে আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাচ্ছে বাঙালির ঐতিহ্য ও প্রাণের বইমেলা। ইতোপূর্বে মেলার সার্বিক নিরাপত্তা নিয়ে বিভিন্ন সংস্থার সাথে সমন্বিত সভা করা হয়েছে।

তিনি বলেন, এবারের বইমেলায় তিন স্তরের নিরা পত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বইমেলার আশ পাশের রাস্তায় ফুট প্যাট্রোলের পাশাপাশি হোন্ডা মোবাইল নিয়োজিত থাকবে। মেলার অভ্যন্তরে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ থাকবে। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্টাইকিং ফোর্স সার্বক্ষণিক অস্থায়ী পুলিশ কন্ট্রোলরুমে অবস্থান করবে।”

কমিশনার আরো বলেন, “বইমেলায় যাতে সহজে দর্শণার্থীরা প্রবেশ করতে পারেন এজন্য বাংলা একাডেমিতে ২টি প্রবেশ ও বের হওয়ার ১টি গেইট, সোহরাওয়ার্দী উদ্যানে ৩টি প্রবেশ ও বের হওয়ার আলাদা গেইট রাখা হয়েছে। প্রত্যেক দর্শনার্থীকে আর্চওয়ের ভেতর দিয়ে বইমেলায় প্রবেশ করতে হবে। ছুটি বা বিশেষ দিনে ভিড় এড়াতে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট গেইট দিয়ে গাড়ি নিয়ে প্রবেশ করা যাবে।”

তিনি বলেন, যেকোনো দুর্ঘটনা এড়াতে সমস্ত বইমে লা প্রাঙ্গণসহ, শাহবাগ মোড়, পলাশী মোড় ও আশে পাশের সমস্ত এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। মেলা প্রাঙ্গণে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুমে বসে এসব সিসি ক্যামেরা রিয়েল টাইম মনিট রিং করা হবে। যেকোনো পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে সেখানে মোবাইল টিম পৌঁছে যাবে। এছাড়াও কোন উস্কানিমূলক বক্তব্য বা লেখা প্রচারের চেষ্টা করলে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন,“বইমেলাকে ঘিরে সুনির্দিষ্ট কোন হুমকি নেই। তবে নিরাপত্তার খাতিরে কোন কিছুই ছোট করে দেখা হচ্ছে না। বইমেলায় আগত সকল দর্শনার্থী ও সুপ্রিয় বইক্রেতাদের সুষ্ঠুভাবে প্রবেশের জন্য অনুরোধ জানান তিনি।বইমেলায় সংবাদ সম্মে লনকালে ডিএমপি কমিশনার মেলা প্রাঙ্গনে বিভিন্ন স্টল ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।

এসময় ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রক্টর, বাংলা একাডেমির কর্মকর্তাবৃন্দ, লেখক ও প্রকাশক সংস্থার প্রতিনিধি,সরকারি বিভি ন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST