August 31, 2026, 5:08 pm
শিরোনামঃ
খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য বেগমগঞ্জে বিপুল পরিমান গাঁজাসহ এক নারী গ্রেপ্তার এম জি বাবর চকরিয়ায় বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট নোয়াখালী কর্তৃক অভিযান সাতশত পিস ইয়াবা সহ ০১ জন আসামি গ্রেফতার ডিবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আওয়ামী লীগ ষড়যন্ত্র-চক্রান্তে বিশ্বাস করে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name

প্রথম বাংলা – স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামা ল বলেছেন,আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র-চক্রান্তে বিশ্বাস করে না। আমরা জনগণের ভোট ও সমর্থন নিয়ে চলি। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের সময় গুজব-অপপ্রচার চালায়। আমরা সেসব ভয় পাই না, বরং মোকাবিলা করি। শনিবার মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি রিসোর্টে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ দেশব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। অন্য রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতেও বাধা দিচ্ছে না। কিন্তু আমাদের চুপচাপ থাকার সুযোগ নিয়ে কেউ বিশৃঙ্খলা, ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। জনগণের নিরাপত্তায় যেকোনো পদক্ষেপ নিতে তারা প্রস্তুত।

সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিস্ফোরণ সম্পর্কে তিনি বলেন, এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষজ্ঞ দল নাশকতার কোনো আলামত পায়নি। এমনকি নাশকতা পরিকল্পনার তথ্যও আমাদের কাছে আসেনি। এখনো অনুসন্ধান চলছে, চূড়ান্ত প্রতিবেদন পেলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে।এ সময় উপস্থিত ছিলেন- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা,মুন্সীগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন,মুন্সীগঞ্জ বিক্র মপুর সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনিরুজ্জামা ন ভূঁইয়া প্রমুখ।



Our Like Page
Developed by: BD IT HOST