September 10, 2026, 4:09 pm
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আখাউড়া ধরখার ইউনিয়ন বনগজ এলাকায়, পানিতে ডুবে ইলমা ও সামিয়া নামে একই পরিবারের ২ শিশুর মৃত্যু

লায়ন রাকেশ কুমার ঘোষ স্টাফ রিপোর্টার

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ এলাকার মোঃ জুয়েল মিয়ার ২ বছরের মেয়ে ইলমা ও নুর ইসলাম মিয়ার তিন বছরের মেয়ে সামিয়া। জুয়েল এবং নূর ইসলাম সম্পর্কে আপন দুই ভাই।

এলাকাবাসী সূত্রে জানা যায় বিকালে আসরের নামাজের পরক্ষণে ইলমা ও সামিয়া স্থানীয় মাদ্রাসার পাশে খেলতে বের হয়েছিল। সেখানে জমে থাকা বৃষ্টির পানিতে প্রথমে ইলমাকে ভাসতে দেখে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন প্রতিবেশীরা। প্রথম শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার ২০ মিনিট পর প্রতিবেশীরা সামিয়া কে পানিতে ভাসতে দেখে এসময় তাকেও উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সজিব দেবনাথ, ইলমা ও সামিয়া কে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আখাউড়া ধরখার ফারি থানার অফিসার ইনচার্জ এসআই শাহ আলম বলেন, শিশু দুইটি’র পানিতে পড়ে মৃত্যু হয়েছে। তাদের পরিবারের কোন অভিযোগ নেই বলেও জানিয়েছেন তিনি।



Our Like Page
Developed by: BD IT HOST