July 5, 2026, 10:34 am
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আজকে শেখ রেহানার ৬৯তম জন্মদিনের মুক্তিযুদ্ধ পরিবারের পক্ষে থেকে শুভেচ্ছা

Reporter Name

তপু শেখ গোপালগঞ্জের প্রতিনিধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ছোট মেয়ে শেখ রেহানার ৬৯তম জন্মদিন আজ ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকার মিটফোর্ডহাসপাতালে তার জন্ম হয়। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন।১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের হত্যা করে কিছু বিপথগামী সেনা সদস্যসে সময় শেখ রেহানা তার বড় বোন শেখ হাসিনার সঙ্গে পশ্চিম জার্মানিতে ছিলেন।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় শেখ রেহানাও পরিবা রের অন্য সদস্যদের সঙ্গে ধানমন্ডিতে গৃহবন্দি ছিলেন। শেখ রেহানা যিনি‘ছোটো আপা’নামে পরিচিত,তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে একটি সাধারণ জীবনধারা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন।

শেখ রেহানা অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিককে বিয়ে করেন। তাদের এক ছেলে ও দুই মেয়ে আছে। শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক আন্তর্জাতিক সং স্থায় কর্মরত। তিনি আওয়ামী লীগের গবেষণা শাখা সেন্টা র ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি। মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির এমপি এবং কনিষ্ঠ মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তি লন্ডন ভিত্তিক কন্ট্রোল রিস্কসে গ্লোবাল রিস্কস এনালাইসিস এডি টর হিসেবে কাজ করছেন।

শেখ রেহানা ১৯৭৯ সালে তার ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধুর খুনিদের বিচারের জন্য প্রথম বিশ্বব্যাপী আহ্বান জানানোর কৃতিত্ব দেখিয়েছিলেন।তিনি ১৯৭৯ সালে সুইডেনের স্টক হোমে আন্তর্জাতিক সম্মেলনে বঙ্গবন্ধু হত্যা এবং ১৯৭৫ সা লের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চারনেতা হত্যার বিচারের আহ্বান জানান।শেখ রেহানা স্টকহোমে ১৯৭৯ সালের ১০ মে ইউরোপীয় দেশগুলোর প্রধান, জাতিসংঘ প্রধান এবং আন্তর্জাতিক এনজিও’র উচ্চপদস্থ ব্যক্তিদের অংশগ্রহণে একটি সর্ব-ইউরোপীয় বাকশাল সম্মেলনে বক্তৃতার মাধ্যমে দেশের ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের দিকে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন।

সে সময় শেখ হাসিনা দিল্লিতে ছিলেন এবং বঙ্গবন্ধুর হত্যা কাণ্ডের পর তৎকালীন সামরিক সরকারের ওপর বৈশ্বিক চাপ সৃষ্টির জন্য আওয়াজ তুলতে ইউরোপে থাকা তার ছোট বোনকে সেখানে পাঠিয়েছিলেন। সেই আবেগঘন ভাষণের মধ্য দিয়ে তৎকালীন বাংলাদেশ সরকারের ওপর বৈশ্বিক চাপ সৃষ্টির জন্য তার কণ্ঠস্বর উত্থাপিত হওয়ায় সেই ঘটনা ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST