November 3, 2026, 2:48 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেলেন ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান

Reporter Name

প্রথম বাংলা – ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৩ পেয়েছেন।মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি ২০২৩ (মঙ্গলবার) আন্তর্জা তিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটরিয়ামে আয়ো জিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে তিনি এ পদক গ্রহণ করেন।

সমাজে পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর বিলুপ্তপ্রায় ভাষা ‘ঠার’সংগ্রহে অবদান রাখায় অতিরিক্ত আই জিপি হাবিবুর রহমান এ পদক পেয়েছেন। ‘ঠার’ ভাষাটির কোনো বর্ণ বা লিপি নেই। এটি মূলত এক টি কথ্য ভাষা।পৃথিবী জুড়ে মাতৃভাষায় অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০২১ সাল হতে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান করা হয়। প্রতি ২ বছর পর আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান করা হয়ে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পদকটি প্রবর্তন করা হয়।

অতিরিক্ত আইজিপি (ট্যুরিস্ট পুলিশ) হাবিবুর রহমা ন ছাড়াও অধ্যাপক রনজিত সিংহ,ভারতের মাহেন্দ্র কুমার মিশ্র ও কানাডাভিত্তিক ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ লাভার্স অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক মাতৃভাষা পদক – ২০২৩ পুরস্কার পেয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST