June 25, 2026, 4:27 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আরএমপি’র ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে মোহাম্মদ ফয়েজুল কবিরের দায়িত্ব গ্রহণ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ(আরএমপির)- ৩৩তম পুলি শ কমিশনার হিসেবে মোহাম্মদ ফয়েজুল কবিরের দায়িত্ব গ্রহণ।আরএমপি সদর দপ্তরে নবনিযুক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)-এর নবনিযুক্ত কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণকরছে ন মোহাম্মদ ফয়েজুল কবির। ৭ মে ২০২৬, বৃহস্পতিবার আরএমপি সদর দপ্তরে যোগদানের মাধ্যমে তিনি এই গুরু ত্বপূর্ণ পদের স্থলাভিষিক্ত হলেন। তিনি আরএমপির ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষার গুরুদায়িত্ব কাঁধে তুলে নিলেন। উল্লেখ্য যে, বিদায়ী পুলিশ কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান বদলিজনিত কারণে সিলেট রেঞ্জে যোগদানের উদ্দেশ্যে এদিন সকালে নবাগত কমিশনারের নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন

মোহাম্মদ ফয়েজুলকবির ১৯৭৪ সালে ব্রাহ্মণবাড়িয়াজেলা কসবা উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহ ণ করেন।শিক্ষা জীবন শেষে তিনি ২০০১ সালে ২০তম বি সিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন।রাজশাহীতে যো গদানের পূর্বে তিনি অত্যন্ত দক্ষতার সাথে পুলিশের স্পেশা ল ব্রাঞ্চ(এসবি)প্রধান কার্যালয়ে ডিআইজি হিসেবে দায়িত্ব রত ছিলেন।তাঁর দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে তিনি পুলিশের বি ভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও জেলায় সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে একজন পেশাদার ও দক্ষ কর্মকর্তা হিসেবে সর্বমহলে সুনাম অর্জন করেছেন।

আজ সকালে আরএমপি সদর দপ্তরে পৌঁছালে নবনিযুক্ত কমিশনারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন আরএমপি র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এরপর পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে তিনি আরএমপির বিভিন্ন স্তরের কর্মক র্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।সভায় তি নি নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির তাঁর অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “রাজশাহী একটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ওশান্ত নগরী।এই শহরেরশান্তি -শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চি ত করা আমাদের প্রধান অগ্রাধিকার।মাদক,সন্ত্রাসবাদ এবং যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করবে।পুলিশকে আরও জনবান্ধব করে তুল তে এবং সাধারণ মানুষ যাতে সহজেই আইনি সহায়তা পায় সে লক্ষ্যে আমরা নতুন ও আধুনিক পদক্ষেপ গ্রহণ করব।

একজন অভিজ্ঞ ওসৎ কর্মকর্তা হিসেবে মোহাম্মদ ফয়েজুল কবিরের যোগদানে রাজশাহীর সচেতন মহলে ইতিবাচকসা ড়া দেখা দিয়েছে।নগরবাসী আশা করছেন,তাঁর সুদক্ষ নেতৃ ত্বে রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং পুলিশি সেবার মান বৃদ্ধিতে তিনি যুগান্তকারী ভূমিকা পালন করবেন। বিশেষ করে কিশোর গ্যাং দমন ও ট্রাফিক ব্যবস্থাপনায় তাঁর অভিজ্ঞতা নগরবাসীকে নতুন আশার আলো দেখাচ্ছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নতুন এই নেতৃত্বের মাধ্য মে নগরীর নিরাপত্তা বলয় আরও শক্তিশালী হবে বলে প্র ত্যাশা করা হচ্ছে। মোহাম্মদ ফয়েজুল কবিরের পেশাদারিত্ব এবং মানবিক পুলিশিংয়ের দর্শন রাজশাহীর সাধারণ মানুষের ভরসার প্রতীক হয়ে উঠবে।



Our Like Page
Developed by: BD IT HOST