June 1, 2026, 10:15 am
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আলিশান বাড়ি পাজেরো গাড়ি, প্রকৌশলী মনিরুজ্জামান এত টাকার উৎস কোথায়?

Reporter Name

স্টাফ রিপোর্টার : রংপুরের মিঠাপুকুর উপজেলার প্রকল্প বাস্তবা য়ন কর্মকর্তা (পিআইও)দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের একটি প্রকল্পের সাবেক সহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে। জানা গেছে, উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে কোটি টাকার কাজ কাগজে-কলমে সম্পন্ন দেখিয়ে বাস্তবে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, অসম্পূর্ণ কাজ শেষ হয়েছে বলে দেখানো এবং বিল উত্তোলনের মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, স্কুল-কলেজ ভবন সংস্কার, সড়ক মেরামত ও সেতু নির্মাণ প্রকল্পে নির্ধারিত মান বজায় রাখা হয়নি। অনেক ক্ষেত্রে কাজ শুরু হলেও অল্প সময়ের মধ্যে তা বন্ধ হয়ে গেছে, তবুও প্রকল্পের অর্থ পুরোটাই উত্তোলন হয়েছে। এসব অনিয়মে পিআইও-র যোগসাজশে ঠিকাদার ও প্রভাবশালী মহল সুবিধা নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, একাধিক সড়কের কার্পেটিং কয়েক মাসের মধ্যেই উঠে গেছে, নতুন নির্মিত ড্রেন ও কালভার্টে ফাটল দেখা দিয়েছে। ফলে সরকারি বরাদ্দের অর্থ অপচয় হচ্ছে, কিন্তু জনসেবার উন্নতি হচ্ছে না।

তিনি এর আগে অধিদপ্তরের এক প্রকল্পে এপিডির ও সহকারী প্রকৌশলীর দায়িত্ব পালন কালে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা কামিয়েছেন।

এ বিষয়ে পিআইও মনিরুজ্জামানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। তবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর বিষয়টি তদন্ত করলে প্রকৃত চিত্র উঠে আসবে বলে মনে করছেন এলাকাবাসী।

জনগণের দাবি, এসব উন্নয়ন প্রকল্পের প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।



Our Like Page
Developed by: BD IT HOST