June 2, 2026, 12:01 pm
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আ’লীগের নেতা খোলস পাল্টানো বিএনপির নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

Reporter Name

আ’লীগের নেতা খোলস পাল্টানো বিএনপির নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ।

স্টাফ রিপোর্টার ;

ক্ষমতাচ্যুর হাসিনার শাসনামলে শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের নেতাদের সাথে ছিল নিয়মিত ওঠাবসা।
নিজের এলাকা দাঁপিয়ে বেড়াতেন আওয়ামী লীগ নেতা পরিচয়ে। শরীয়তপুর ১ আসনের সাবেক এমপি তথা পলাতক আওয়ামিলীগ নেতা  ইকবাল হোসেন অপুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন সর্ব মহলে। তবে এখন বিএনপি নেতা পরিচয়ে করছেন কাঁচাবাজার ও অন্যের জমি দখলের চেষ্টা।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভোল পাল্টে তিনি হয়ে গেছেন বিএনপির নেতা। নিজেকে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক দাবি করে করে সম্প্রতি একটি কাঁচাবাজার দখলে চাঁদাবাজি করে আলোচনায় আসেন তিনি। এরপর বিকে নগর বাজারে বিএনপির ক্লাব উদ্ভোদন, বিএনপির বিভিন্ন মিছিল মিটিংয়েও বর্তমানে সক্রিয় দেখা যাচ্ছে তাকে। তবে তিনি পরিচিত ছিলেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ঘনিষ্ঠজন এবং উপজেলা আ’লীগের নেতা হিসেবে।

অভিযোগ রয়েছে, সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর সমর্থনে বিকে নগর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। আ’লীগ নেতা পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তারসহ আ’লীগের প্রায় সকল রাজনৈতিক অনুষ্ঠানে প্রথম কাতারে থাকতেন তিনি। আ’লীগের সক্রিয় কর্মী হিসেবে নিয়েছেন দলীয় নানান সুবিধাও।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরপরই বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের সাথে সখ্যতা গড়ে তুলতে মরিয়া হয়ে ওঠেন তিনি। এজন্য বিএনপির প্রায় সকল অনুষ্ঠানে নিজের অনুসারীদের নিয়ে স্ব-দলবলে উপস্থিত হয়ে সম্মুখ সারীতে বসে বিএনপির নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টার পাশাপাশি বিভিন্ন মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেন রাজ্জাক মাদবর।

সম্প্রতি বিকে নগর আনন্দ বাজারে একটি কাঁচাবাজারে প্রায় দুই শতাধিক দোকান দখল করে চাঁদাবাজি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসময় তিনি নিজেকে বিকে নগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক দাবি করেন। তবে উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার বিষয়টি অস্বীকার করেছেন।

নিজেকে বিএনপি নেতা দাবি করলেও তার নিকটস্থ  সবাই একসময়ের আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলো। জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর বিকে নগর ইউনিয়নের ১০৭-নং কেন্দ্রে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইকবাল হোসেন অপুর নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য সচিব ছিলেন তিনি। তার সাথে রয়েছেন যুবলীগ ও ছাত্রলীগের পদধারী অনেকেই।

রাজ্জাক মাদবরের প্রতিবেশী ও স্থানীয়রা বলেন, রাজ্জাক মাদবর আ’লীগের সুবিধাভোগী নেতা। সে সাবেক এমপির খাস লোক হিসেবে পরিচিত ছিলো। এখন শুনতেছি, সে বিএনপি করে। বিএনপির বিভিন্ন মিছিল মিটিংয়েও তাকে দেখা যাচ্ছে আজকাল।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপির যুগ্ম আহ্বায়ক দাবি করা রাজ্জাক মাদবর জানান, তিনি ২০০০ সালে বিকে নগর ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। ২০০২ সালে তিনি উপজেলা যুবদলের সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন। তবে নানা কারণে তার সেক্রেটারি পদ বাতিল করে আলমগীর চৌকিদারকে সেক্রেটারি পদ দেয়া হয়।এরপর অভিমানে বিএনপির সাথে তার একটু দুরত্ব তৈরি হয়েছিলো। তবে বর্তমানে তিনি বিকে নগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া বাজার দখলে নিয়ে চাঁদাবাজির বিষয়টি ভিত্তিহীন দাবি করে রাজ্জাক মাদবর বলেন, আমি চাঁদা নেই না বরং দেই। গরীব মানুষজন থাকলে সবসময়ই তাদের সহোযোগিতা করি। কাঁচাবাজারসহ বাজারসহ বাজারের আশপাশে আমাদের পৈতৃক সম্পত্তির পরিমাণ প্রায় ১৪ বিঘা। ওখান থেকে ৫ দাগে ১৬ শতাংশ জমি কিনে একজন পুরো সম্পত্তি দখল করে। আমরা সেটা উদ্ধার করেছি।

এদিকে জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার জানান, বিকে নগর ইউনিয়ন বিএনপির ২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তারা হলেন, মিজান মুন্সী ও রফিক মাঝী। এর বাইরে সে কিছু জানে না।



Our Like Page
Developed by: BD IT HOST