November 9, 2026, 3:15 pm
শিরোনামঃ
রামগতি ও কমলনগরে ৩১ কোটি টাকার বেড়িবাঁধ নির্মাণ: নিম্নমানের ইট সরিয়ে মানসম্মত কাজ করছে বি জে কোম্পানি পুলিশ সুপার রাজশাহী “পদোন্নতি প্রাপ্ত”পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করান সুনামগঞ্জের ষোলঘরস্থ কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশানঘাটে দু”দিনব্যাপী কালীমাতার পূজার্চ্চনা ও মোমবাতি প্রজ্বলন আসন্ন ৬ নং চরশাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে খসরুল আলম মাহমুদ ডিআই-১, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জসীম উদ্দিন এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে মোতায়েন ৩৪ প্লাটুন বিজিবি আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার রাজনৈতিক দাবার বোর্ডে শেখ হাসিনা: প্রতিপক্ষ যখন চাল বোঝার আগেই খেলা শেষ করে শাহজাদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আসন্ন ৬ নং চরশাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে খসরুল আলম মাহমুদ

Reporter Name

মোঃ টিপু সুলতান-স্টাফ রিপোর্টার:

🇧🇩 আসন্ন ৬ নং চরশাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে খসরুল আলম মাহমুদ 🇧🇩:::: ৬ নং চরশাহী ইউনিয়ন বি এন পি সভাপতি,শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক খসরুল আলম মাহমুদ বলেন ::::::

আমার জন্ম, বেড়ে ওঠা, এবং জীবনের প্রতিটি স্মৃতি এই প্রিয় চরশাহী ইউনিয়নের মাটির সঙ্গে জড়িয়ে আছে। সুখে-দুঃখে, দুর্যোগে-সংকটে, মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। রাজনীতিকে আমি কখনো ব্যক্তিগত লাভের মাধ্যম হিসেবে দেখিনি; মানুষের অধিকার আদায় এবং জনসেবার একটি দায়িত্ব হিসেবেই গ্রহণ করেছি।

রাজনীতি করতে গিয়ে আমাকে বিভিন্ন মামলা,হামলা, নির্যাতন ও নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে।রাজনীতি করতে গিয়ে নিজের পরিবার, নিজের ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। নিজের পৈত্রিক সম্পত্তি বিক্রি করে বিগত স্বৈরাচার হাসিনা বিরুদ্ধে আন্দোলন ও মামলায় খরচ করতে হয়েছে । তবুও আমি মানুষের ভালোবাসা ও দোয়াকে শক্তি হিসেবে নিয়ে পিছিয়ে যাইনি। কারণ আমি বিশ্বাস করি— মানুষের ভালোবাসার চেয়ে বড় কোনো শক্তি নেই।

বিগত দিনগুলোতে আপনারা আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন”আজ আবার আপনাদের দ্বারপ্রান্তে এসেছি আমি কোনো নেতা হয়ে নয়, আপনাদের ঘরের ছেলে হয়ে আপনাদের কাছে দোয়া ও সমর্থন চাইতে এসেছি।

আপনারা যদি আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে একটি ডিজিটাল, স্মার্ট, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে সর্বোচ্চ

আন্তরিকতা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।

সাধারন মানুষের অভিমত :::খসরুল আলম মাহমুদ মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন, এলাকার উন্নয়নে অনেক কাজ করেছেন,মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত ও উন্নয়নে অবদান রাখতে খসরুল আলম মাহমুদ এর বিকল্প নেই।
চেয়ারম্যান প্রার্থী খসরুল আলম মাহমুদ এর নির্বাচনী অঙ্গীকার:::

🌿 ইউনিয়ন পরিষদে শতভাগ স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করা।

🌿 শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারে কাজ করা।

🌿 যুবসমাজকে দক্ষতা উন্নয়ন, আইটি প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি করা।

🌿 কৃষক, জেলে, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের অধিকার ও ন্যায্য প্রাপ্তি নিশ্চিত করার চেষ্টা করা।

🌿 প্রবাসীদের সম্মান, তাদের পরিবারের সহযোগিতা এবং প্রবাসী কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা।

🌿 মা ও বোনদের নিরাপত্তা, সম্মান, স্বাস্থ্যসেবা এবং নারীর ক্ষমতায়নে অগ্রাধিকার দেওয়া।

🌿 প্রতিটি ওয়ার্ডে উন্নত স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার প্রচেষ্টা।

🌿 রাস্তা, সেতু, কালভার্ট, ড্রেনেজ, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়ন।

🌿 সামাজিক সম্প্রীতি, ধর্মীয় সহনশীলতা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান।

🌿 প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা রক্ষায় নিরলসভাবে কাজ করা।

আমার প্রতিশ্রুতি— যা বলব, তা করার সর্বোচ্চ চেষ্টা করব। মানুষ মাত্রই সীমাবদ্ধ, তাই শতভাগ সফলতার দাবি করি না; কিন্তু সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অন্তত ৯০ শতাংশ কাজ বাস্তবায়নের জন্য সর্বশক্তি নিয়োগ করব, ইনশাআল্লাহ।

আমি বিশ্বাস করি, একটি ইউনিয়নের উন্নয়ন কেবল একজন চেয়ারম্যানের পক্ষে সম্ভব নয়। উন্নয়ন সম্ভব তখনই, যখন জনগণ, তরুণ সমাজ, শিক্ষক, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, প্রবাসী, আলেম-উলামা, নারী ও প্রবীণ সবাই একসঙ্গে কাজ করেন।

আজ আমি আপনাদের কাছে ক্ষমতা চাই না— সেবা করার সুযোগ চাই।

আপনাদের দোয়া, ভালোবাসা এবং মূল্যবান ভোটই হতে পারে একটি আধুনিক, মানবিক, প্রযুক্তিনির্ভর ও আদর্শ ৬ নং চরশাহী ইউনিয়ন গড়ার প্রথম পদক্ষেপ।

আসুন, আমরা সবাই মিলে গড়ে তুলি— একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, উন্নত, নিরাপদ ও মানবিক ৬ নং চরশাহী ইউনিয়ন।।



Our Like Page
Developed by: BD IT HOST