September 3, 2026, 8:54 am
শিরোনামঃ
চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আ.লীগের প্রশংসা ও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফেসবুকে ভিডিও, স্কুলছাত্র গ্রেপ্তার

Reporter Name

প্রথম বাংলা : সামাজিক মাধ্যম ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে প্রশংসামূলক মন্তব্য ও জয় বাংলা স্লোগন দিয়ে ভিডিও পোস্ট করায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক স্কুলছাত্রকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) রাতে কুলাউড়া পৌর শহরের ভাঙারিপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ফেসবকে পোস্ট করা ওই ভিডিওতে কিশোরকে বলতে শোনা যায়, “একমাত্র শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের একজন গর্বিত নারী। ইনশাআল্লাহ তিনি একদিন না একদিন ফিরে আসবেন। ইনশাআল্লাহ আওয়ামী লীগ আবার ফিরে আসবে। জয় বাংলা, জয় বাংলা। আমি শেখ হাসিনার লোক। গর্ব করে বলতে পারি আমি বঙ্গবন্ধুর সৈনিক। ইনশাআল্লাহ আবার দেখা হবে রাজপথে, ধন্যবাদ।”

সম্প্রতি ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।

ওই স্কুলছাত্র স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। তার বাবা একটি সাজসজ্জা প্রতিষ্ঠানের কর্মী; মা বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন। ভাঙারিপট্টি এলাকায় তারা ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়।

ছড়িয়ে পড়া ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ওই স্কুলছাত্র একটি কক্ষে চেয়ারে বসে আছে। সামনে টেবিল রাখা। পেছনের দেয়ালে বিএনপি নেতা প্রয়াত এম সাইফুর রহমানের ছবিসংবলিত একটি ব্যানার টানানো।

ভিডিওটি প্রথমে “কুলাউড়া ডটকম” নামে একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। পরে সেই পোস্ট “স্বাধীন ২৪/৭” নামে আরেকটি পেজে পোস্ট করলে সেটি ভাইরাল হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক গণমাধ্যম কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ফাহিম কুলাউড়ায় মুরাদ আহমেদ নামে বিএনপির এক নেতার বাসায় কয়েকটি ব্যানারের সামনে বসে শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দিচ্ছে। বিষয়টি নজরে আসার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST