September 10, 2026, 10:33 am
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ইউপি সংরক্ষিত নারী সদস্যের বিরুদ্ধে রংপুর জেলা পরিষদ সদস্যের সংবাদ সম্মেলন

Reporter Name

কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়ায় হারাগাছ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্যের বিরুদ্ধে ধার নেয়া টাকা পরিশোধ না করতে জেলা পরিষদের নির্বাচিত এক সদস্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করার অভিযোগ উঠেছে।গতকাল মঙ্গল বার দুপুরে শহরে নিজ ব্যবসায়ী কার্যালয়ে রংপুর জেলা পরিষদে সদ্য নির্বাচিত সদস্য আলতাব হোসেন সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা যুবলীগ কর্মী আশিকুর রহমান আশিক সহ গন মাধ্যমের সাংবাদিকরা প্রমুখ।তিনি লিখিত বক্তব্য বলেন, কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোর্শেদা সম্পর্কে আমার মামি হন।মোর্শেদা নিকটতম আত্মীয় হওয়ায় বিভিন্ন সময়।

আমার কাছে টাকা ধার নিতেন গত মাসে মামি (মোর্শেদা) আমার কাছে টাকা ধার চায়। পরে নিকটতম আত্মীয়ের সাক্ষাতে মামিকে (মোর্শেদা) ৫০ হাজার টাকা ধার নেয়। কিন্তু মামি (মোর্শেদা) ও মামা (রফিকুল) ধার নেয়া টাকা পরিশোধে টাল বাহানা শুরু করে। আমি তাদের কাছে ধার নেয়া টাকা চাইলে মামি (মোর্শেদা) টাকা পরিশোধ না করতে। সদ্য জেলা পরিষদ নির্বাচনে আমাকে ভোট দেয়ার জন্য তাকে ৫০ হাজার টাকা দিয়েছি বলে মিথ্যা অভিযোগ তুলে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন।

এছাড়া তিনি আমাকে হেয় প্রতিপন্ন করতে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। তবে সংরক্ষিত নারী সদস্য মোর্শেদা সদ্য নির্বাচিত রংপুর জেলা পরিষ দের সদস্য আলতাব হোসেনের কাছে টাকা ধার নেয়ার কথা অস্বীকার করেছেন।

তিনি বলেন, আমাকে জিম্মি করে জেলা পরিষদ নির্বাচনে তাকে ভোট দেয়ার জন্য আমাকে ৫০ হাজার টাকা দিয়েছে। আলতাব আমি তাকে (আলতাব হোসেনকে) ভোটও দিয়েছি কিন্তু এখন তিনি আমার কাছে টাকা ফেরত চাইছেন।



Our Like Page
Developed by: BD IT HOST