November 6, 2026, 6:24 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ইউসিবি ব্যাংকের আয়োজনে জাজিরায় ইউএনও’র বৃক্ষরোপণ

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা নসহ প্রয়োজনীয় বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর ডুবিসায়বর বন্দর (কাজীরহাট) শাখা। সোমবার (১০-জুলাই) দুপুরে সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কমরুল হাসান সোহেল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাজিরা পৌরসভার মেয়র মো: ইদ্রিস মাদবর, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মতিউর রহমান ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কাজীরহাট শাখার কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার সারাদেশের ন্যায় জাজিরাতেও কাজীরহাট শাখা কর্তৃপক্ষ প্রায় এক হাজার তাল ও অন্যান্য বৃক্ষের চারা রোপণ করেছে। দুপুরে যা আনুষ্ঠানিকভাবে সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করা হয়।

বাস্তবায়নকারী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি কাজীরহাট শাখা কর্তৃপক্ষ জানায় সাম্প্রতিক বছরগুলোতে ভয়াবহ আকারে বজ্রপাত এবং এর ফলে সৃষ্ট প্রাণহানিসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বজ্রপাত নিরোধক হিসেবে তালগাছ ভালো কাজ করায় সারাদেশে ব্যাপকহারে তালগাছসহ বিভিন্ন গাছের চারা রোপণ করার সিদ্ধান্ত নিয়েছে। তারই প্রেক্ষিতে আমাদের এই আয়োজন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সবাইকে বেশি বেশি বৃক্ষ রোপণের জন্য অনুরোধ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কামরুল হাসান সোহেল বলেন, গাছ আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। বিশেষ করে তালগাছ বজ্রপাত নিরোধক হিসেবে ব্যাপক কাজ করায় এর গুরুত্ব আরও অনেক বেশি। তাই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর এই আয়োজনকে আমরা সাধুবাদ জানাই এবং আমাদের সবার বেশি বেশি বৃক্ষ রোপণ করার জন্য সচেষ্টা হওয়া উচিৎ।



Our Like Page
Developed by: BD IT HOST