May 31, 2026, 10:06 pm
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ইসমাইলিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় কিতাব বিতরণ অনুষ্ঠিত

Reporter Name

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালী সুবর্ণচরে ইসমাইলিয়া আলিম প্রস্তাবিত ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার ফাযিল (ডিগ্রি) বাস্তবায়ন কমিটি গঠন, ফাযিল শাখার নবাগত শিক্ষার্থীদের মাঝে কিতাব বিতরণ ও নতুন ছবক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) সকালে পূর্ব চরবাটা ইউনিয়নের ইসমাইলিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে প্রতিষ্ঠানের বাংলা প্রভাষক মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় অধ্যক্ষ মুহাম্মদ নরুল আমিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী সেলিম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জর্জকোর্টের সিনিয়র আইনজীবী এ.বি.এম জাকারিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব রেজাউর রহমান, পূর্ব চরবাটার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার মঞ্জু।

এছাড়াও প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিড়িয়ার সাংবাদিকগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ প্রাক্তণ ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

সব শেষে ছবক অনুষ্ঠান পরিচালনা করেন রাব্বানিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আবদুর রহমান এবং মুনাজাত পরিচালনা করেন চরক্লার্ক জনতা বাজার ফখরুল ইসলাম দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হোসেন।



Our Like Page
Developed by: BD IT HOST