September 15, 2026, 1:23 pm
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ইসলামী সমাজ কল‌্যাণ পরিষদ উদ‌্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

Reporter Name

নুর মোহাম্মদ সিকদার::

উখিয়া উপজেলার ঐতিহ‌্যবাহী কুতুপালং ইসলামী সমাজ কল‌্যাণ পরিষদের উদ‌্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষ ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার(১০ এপ্রিল) আসরের নামাজের পর পরই কুতুপালং দক্ষিন কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে ইসলামী সমাজ কল‌্যাণ পরিষদের সভাপতি জহির আহাম্মদের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, রাজাপালং এম. এউ. ফাজিল (ডিগ্রী) মাদরাসার সিনিয়র আরবি প্রভাষক মাওলানা আবুল ফজল সাহেব।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট শিক্ষাবিদ কুতুপালং উচ্চ বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান।বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন,দক্ষিন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মিজান ফারুক।

উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুতুপালং দক্ষিন কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান উপদেষ্টা এম বাদশা মিয়া চৌধুরী,কোট বাজার অরিজিন হাসপাতালের ব‌্যবস্থাপনা পরিচালক মোঃ ইউনুছ,কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপ তি জয়নাল আবেদিন,বিশিষ্ট তরুন ব‌্যবসায়ী বোরহা ন উদ্দিন,বিশিষ্ট ব‌্যবসায়ী কবির আহাম্মদ সও:, হাফেজ আলমগীর ফারুকী,কফিল উদ্দিন,কুতুপালং বাজার ব‌্যবসা য়ী সমিতির সভাপতি জানে আলম জানু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,স্বপ্ন সিড়ি যুবসংগঠনের সভাপতি মোহাম্ম দ ঈসমাইল,সাধারণ সম্পাদক মোঃ ঈসমাইল,প্রত‌্যাশা ফাউন্ডেশনের সভাপতি মিজানুর রহমান,সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন,পবিত্র মাহে রমজান মাস সিয়াম সাধনার মাস। এই পবিত্র রমজান মাসে আসুন আমরা মিথ্যা বলা পরিহার করি। এবং অন‌্যের হক মেরে খাওয়া পরিহার করি। পাশা-পাশি আমরা এই মাসে বেশি বেশি ইবাদর করে নিজেদের জীবনকে কোরআন সুন্নাহর আলোকে গঠন করে একটি সুন্দর সমাজ বিনির্মান করার প্রচেষ্টা করি।এদিকে আলোচনা সভা শেষে বিশিষ্টজনদের হাতে ইসলামী সমাজ কল‌্যাণ পরিষদের পক্ষ থেকে বই বিতরন করেন সভাপতি জহির আহাম্মদ।আলোচনা সভা মোনাজাত পরিচালনা করেন ইসলামী সমাজ কল‌্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল- মামুন।



Our Like Page
Developed by: BD IT HOST