October 9, 2026, 2:31 pm
শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ডিআইজি মোঃ হুমায়ুন কবিরের জানাজা সম্পন্ন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৫১ সরকারি কর্মচারীর অর্থ হাতিয়ে নিতে অভিনব কৌশলে একটি চক্র খাদ্যে অধিদপ্তরের ১৩ সিএসডিতে নতুন ব্যবস্থাপক পদায়ন গোপনীয় প্রতিবেদনে খাদ্য অধিদপ্তরের ঠিকাদার সোহাগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পশ্চিম দিঘলীতে সরকারি খাস জমি দখল ও ভূয়া নথিতে জমি বিক্রির চেষ্টার অভিযোগ মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে :মহামান্য রাষ্ট্রপতি আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি : খাদ্যমন্ত্রী কুড়িগ্রামের রাজারহাটে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শাহজাদপুরে জুয়া অভিযান, নগদ টাকাসহ আটক ৪, পলাতক ১৭
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঈদুল আজহা সামনে রেখে তালগাছি পশুর হাটে নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি:

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী তালগাছি পশুর হাটকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা, ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা এবং হাট ব্যবস্থাপনার সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ মে) গাড়াদহ ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের ডিআইজি মোঃ শহিদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা এবং হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রউফ।

এছাড়াও মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শতাধিক পশু ব্যবসায়ী অংশগ্রহণ করেন। এসময় ব্যবসায়ীরা জানান, বিগত দিনের তুলনায় তালগাছি হাটের পরিবেশ ও ব্যবস্থাপনা অনেক উন্নত হয়েছে। তারা হাটকেন্দ্রিক বিভিন্ন দাবি ও সমস্যার কথাও প্রশাসনের সামনে তুলে ধরেন।

এসময় প্রশাসনের পক্ষ থেকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে হাটের সার্বিক আইনশৃঙ্খলা নিশ্চিতকরণ, ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।



Our Like Page
Developed by: BD IT HOST