July 3, 2026, 11:08 pm
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উচ্চ আদালতের রায়ে প্রার্থীতা ফিরে পেলেন সেলিনা ইসলাম

Reporter Name

নূর মোহাম্মদঃ

আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায় পুর ও সদর একাংশ) আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন একাদশ সংসদ এর সংরক্ষিত নারী আসনের এমপি (৩ ৪৯) সেলিনা ইসলাম। তিনি আলোচিত অর্থ ও মানব পাচার মামলায় কুয়েতে সাজাপ্রাপ্ত আসামি কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী ও সংরক্ষিত নারী আসনের এমপি।

গত রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে মনোনয়নপত্রের বৈধতা ফেরতের আপিল মঞ্জুর করে এই রায় দেন হাই কোর্ট।এদিন বিকেল সাড়ে ৩টার দিকে হাইকোর্টে আপিল শুনানি শেষে বিচারপতি ইকবাল মাহমুদ ও মো. সাইফুল ইসলাম এ রায় দেন।

লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন করছেন পত্র জমা দেন সেলিনা ইসলাম। দুদকে থাকা একটি মামলার তথ্য গোপন করায় গত ৩ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরে গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি। অবশেষে উচ্চ আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পান।

সেলিনা ইসলাম গণমাধ্যমকে বলেন, দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের রাজনৈতিক পথচলায় নিত্য সঙ্গী। আপাতত রাব্বুল আলামীনের প্রতি ভরসা রেখে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বা চনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী।

সেলিনা ইসলামের স্বামী কাজী শহীদ ইসলাম পাপুল একাদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে স্বতন্ত্র হিসেবে এমপি হন। তার কারাদণ্ডের পর এ আসনটি শূন্য হলে বর্তমান এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন উপ নির্বাচনে নৌকা নিয়ে জয়ী হন এবারও তিনি নৌকা প্রতীকে ভোট করছেন।

এ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এ দের মধ্যে নয়ন ও সেলিনা ইসলাম ছাড়াও নয়নের স্ত্রী স্বতন্ত্র হিসেবে চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনা,জাতীয় পার্টির বোরহান উদ্দিন আহমেদ মিঠু,তৃণমূল বিএনপির আবদুল্লাহ আল মাসুদ,বাংলাদেশ সুপ্রিম পার্টর জহির হোসেন,জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) আমির হোসেন,মুক্তিজোটের ইমাম উদ্দিন সুমন,বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান দাদন গাজী,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোরশেদ আলম ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শরীফুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী ফরহাদ মিয়া প্রার্থী হয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST