November 1, 2026, 4:09 am
শিরোনামঃ
লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয় কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাশের হার ৫১.৪৪ শতাংশ ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা মীর রাব্বি গ্রেফতার জাতীয় অর্থনীতিতে নারীদের বহুমুখী অবদান” শীর্ষক আলোচনা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা- ২০২৬ অনুষ্ঠিত ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী অপতথ্য রোধে নিয়ন্ত্রণ নীতিমালা ও সচেতনতা জরুরি- ময়মনসিংহে কর্মশালায় মতামত টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন মধুপুর সার্কেলের এএসপি আরিফুল ইসলাম অসহায় মানুষের পক্ষ নিয়ে ভূমি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হবে বলেন এটিএম জাহেদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উত্তরায় ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর উত্তরায় ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর গোয়ে ন্দা-উত্তরা বিভাগ।গ্রেফতারকৃতরা হলো- মোঃ মোবা রক হোসেন, মোঃ তানভীর হোসেন ও মোঃ তুষার আলী। শনিবার (১০ ডিসেম্বর) রাত ৮:২৫টায় উত্ত রার বিমানবন্দর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা-উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বিপিএম ডিএমপি নিউজকে জানান, কয়েকজন মাদক কারবারি উত্তরার বিমানবন্দর রেলস্টেশন এলাকায় মাদক দ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মোবারক,তানভীর ও তুষারকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে অতিরি ক্ত উপ-পুলিশ কমিশনার বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের জন্য ঢাকায় এনেছিলো।

গোয়েন্দা-উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকরামুল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহানের তত্ত্বাবধানে উত্তরা জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বিপিএম এর নেতৃত্বে অভিযানটি চালানো হয়।



Our Like Page
Developed by: BD IT HOST