June 28, 2026, 8:50 pm
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উত্তরায় ৬ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর উত্তরা এলাকা থেকে ৬ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ এনামুল হক ও অপু মিয়া। সোমবার (২৭ ফেব্রুয়ারি ২০২৩খ্রি.) বিকাল ৩:৪৫টায় উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশ নার বদরুজ্জামান জিল্লু বিপিএম ডিএমপি নিউজ কে জানান,সোমবার ঢাকা মহানগর এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে তথ্য পাওয়া যায়,উত্তরার ৭ নং সেক্টরের জামির আলী মার্কেটের সামনে ইয়াবাসহ কয়েকজন অপেক্ষা করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালানো হয়। গোয়েন্দা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালানোর চেষ্টা করলে এনামুল ও অপু নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৬ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।

গোয়েন্দা-উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকরামুল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান বিপি এম-এর তত্ত্বাবধানে উত্তরা জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জা মান জিল্লু বিপিএম-এর নেতৃত্বে অভিযানটি চালানো হয়।



Our Like Page
Developed by: BD IT HOST