April 22, 2026, 5:59 am
শিরোনামঃ
ঢাকার ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপির কড়া বিধিনিষেধ, যা যা জানা প্রয়োজন তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জন গ্রেফতার সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতে : আইজিপি অনলাইনে আয়ের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উপজেলা প্রশাসন উলিপুরে নির্বাচনী আচরণবিধি ও গণভোট প্রচারণা বিষয়ে মতবিনিময় সভা

Reporter Name

সুলতানা সন্ধ্যা কবি” নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন উলিপুরের উদ্যোগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, উপজেলা কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় সাংবাদিকবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। সভায় বক্তারা নির্বাচনী আচরণবিধি, ভোটারদের সচেতনতা বৃদ্ধি, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে নির্বাচন পরিচালনা, এবং গণভোটের বিষয়ে সঠিক তথ্য প্রচারের উপর গুরুত্বারোপ করেন।

সভায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি জানান, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, সন্ত্রাস, জবরদস্তি বা অসাংবিধানিক কার্যক্রম যেন না ঘটে সে জন্য তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। এছাড়া, সকল প্রকার অশুভ কাজ প্রতিরোধে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।

উপজেলা প্রশাসন পক্ষ থেকে নির্বাচন ও গণভোট সংক্রান্ত প্রতিটি কার্যক্রমকে নিরপেক্ষ, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করার গুরুত্ব তুলে ধরে সাংবাদিকবৃন্দের সহযোগিতা চাওয়া হয়। এছাড়া, সাংবাদিকদের মাধ্যমে সঠিক তথ্য প্রচার ও মিথ্যা গুজব রোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সভায় উপজেলা কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নির্বাচনী আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন এবং জনগণকে সচেতন করে তোলার জন্য স্থানীয়ভাবে বিভিন্ন প্রচার কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেন।

উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, “গণভোট ও নির্বাচনকে সফল ও শান্তিপূর্ণ করতে হলে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের যৌথ ভূমিকা অপরিহার্য।”

সভায় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে নির্বাচনী আচরণবিধি মেনে চলা, গণভোট বিষয়ে জনগণকে সঠিকভাবে জানানো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।



Our Like Page
Developed by: BD IT HOST