October 26, 2026, 8:12 pm
শিরোনামঃ
হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উখিয়া থানায় বিজিবির অভিযানে ইয়াবা সহ একজন আটক

Reporter Name

ইকরামুল হক বিশেষ প্রতিনিধ:

কক্সবাজারের উখিয়া-টেকনাফে মাদকবিরোধী অভিযান চালিয়ে একদিনে ৫ লাখ ৬০ হাজার ১২ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয় উদ্ধারকৃত মাদকের মূল্য ১৬ কোটি ৮৩ হাজার ৬ শ টাকা বলে বিজিবি জানিয়েছেন। আজ শুক্রবার সকালে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের বালুখালী বিজিবির আওতাধীন মাষ্টারের ঘের নামক এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করেন।
আটককৃত যুবক হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামের বাসিন্দা ফজল করিমের ছেলে মোহাম্মদ আমিন (২০)।

একইদিন রাত সাড়ে দশটার দিকে দিকে উখিয়ার পালংখালী সীমান্তবর্তী গুইজার খাল নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ইছাকের ঘের নামক এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ বারো পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে কাউকে আটক করতে পারেনি।

এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদেরকে শনাক্ত করে তাকে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST