August 28, 2026, 8:18 am
শিরোনামঃ
সংঘাত নিরসন ও সাংবাদিকদের সুরক্ষায় নভেম্বরে নাইরোবিতে বসছে ‘গ্লোবাল প্রেস পিস সামিট ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তি’ কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ লক্ষ্মীপুর গণপূর্তে ‘সমঝোতার সিন্ডিকেট’: তদারকির অভাবে ঝুঁকিপূর্ণ ভবন, হরিলুট সরকারি বরাদ্দে (পর্ব-০১) নরসিংদীর শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ গণধ’র্ষণের অ’ভিযোগ ৪ জন আ’টক” রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন দর্শন আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয় : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জামালপুরে মিমি হত্যার রহস্য উদঘাটনের দাবি পিবিআইর : একটি মহল বাড়ীর মালিককে নিয়ে অপপ্রচার বিএনপি’র ক্ষমতা অপব্যবহার করে ধর্মীয় লেবাস সন্ত্রাসী শ্রমিক নেতা আক্তার মেম্বারে প্রত্যাবর্তন: আতঙ্কে মান্দারী ইউনিয়নের জনগণের দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উপজেলা ভূমি অফিসে নিরাপত্তা ও স্বচ্ছতার কারণেই বড় গেইট বন্ধ

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহ জেলার সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড সৈয়দা তামান্না হুরায়রা গণমাধ্যম কে বলেছেন, আমার অফিসে সকল শ্রেণি পেশার মনুষের জন্য আমার সেবার দরজা সব সময় খোলা। নগর ও সদরবাসী আপনাদের সেবাদানের জন্যই এসেছি। আমি আপনাদেরই একজন আপনাদের কাছের মানুষ হয়েই কাজ করতে চাই।

সারা দেশব্যাপী ভূমি উন্নয়ন কর এখন শতভাগ অনলাইনে অর্থ-বছরভিত্তিক আদায় করা হচ্ছে, দেশের সব ভূমি অফিস ক্যাশলেস ও নাগরিক বান্ধব অফিস ঘোষিত হয়েছে। পুরোপুরি অনলাইন হওয়ার ফলে ভূমিসেবা বাবদ সরকারি আয়ের পরিমাণ বেড়েছে বহুগুণ।

সদরের এসিল্যান্ড আরও বলেন, মিউটেশন, এলডি ট্যাক্স ও খতিয়ান সেবা এখন সম্পূর্ণ অনলাইনে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময়ে যেকোনো নাগরিক ভূমি অফিসে না এসে নিজেই নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং খতিয়ান সেবা নিতে পারছেন।

ময়মনসিংহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা দায়িত্ব গ্রহণের পর থেকেই এসিল্যান্ড অফিসে জনমুখী সেবা, দ্রুত সমস্যা সমাধান ও স্বচ্ছতার কারণে সাধারণ মানুষের আস্থা ইতিমধ্যে অর্জন করেছেন। সাধারণ মানুষের কাছে তিনি ‘বিশ্বস্ত ঠিকানা’ হিসেবে পরিচিতি হয়ে উঠেছেন। তার ভালো কাজ গুলো ইতিমধ্যেই সকল মানুষের জনপ্রিয়তা হয়ে উঠেছেন।

এসিল্যান্ড অফিসের মেইন গেইট বন্ধ থাকা নিয়ে গণমাধ্যমে কিছু আলোচনা দেখা গিয়েছে, অনেকেই মনে করছেন মেইন গেইট বন্ধ কেন এই বিষয়ে এসিল্যান্ড এর কাছে জানতে চাওয়া হলে তিনি উত্তরে বলেন অফিসের পাশেই রয়েছে বড় একটা মার্কেট ফলে মার্কেটে আশা ক্রেতারা মটরসাইকেল ও প্রাইভেট গাড়ী পার্কিং করে অনেক জনগণের আসে যার ফলে অফিসে আসা মানুষগুলো সঠিক সেবা পেতে ব্যাহত হয় তাই সাধারণ মানুষকে সঠিক সেবা দিতেই অনেক আগে থেকেই সিনিয়র অফিসারদের আলোচনা মতে গেট বন্ধ করা হয়।

এসিল্যান্ড অফিসের কর্মকর্তারা বলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা একজন সদাচারী, নীতিবান, ভালো মনের মানুষ। তিনি জনগণের স্বার্থকেই সব সময় প্রাধান্য দিয়ে থাকেন। তাই অফিস পরিচালনার প্রতিটি সিদ্ধান্তে জনদুর্ভোগ কমানো ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য।

পকেট গেট খোলা রেখে মেইন গেট বন্ধ রাখা হয়। এতদিন কোন কথা হয়নি হঠাৎ কে বা কারা বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। মূল বিষয়টি সেবা গ্রহীতারাই ভালো বলতে পারবেন।

ভূমি সেবা নিতে আসা আজিজুল ইসলাম বলেন, মূল গেইট বন্ধ রাখায় অফিসের সৌন্দর্য ফিরে পেয়েছে। তিনি আরও বলেন এটা সিটি করপোরেশন এলাকা সদর, এসিল্যান্ড অফিসের পাশেই নগরীর সব চেয়ে বড় মার্কেট বাসাবাড়ি মার্কেট। মানুষ কিছু কিনতে আসলে মোটরসাইকেল নিয়ে আসেন, পরে গাড়িটি ভূমি অফিসের ভিতরে রাখেন । এতে সেবা নিতে আসা মানুষদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।



Our Like Page
Developed by: BD IT HOST