June 3, 2026, 7:47 pm
শিরোনামঃ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উলিপুরে বণিক সমিতির সদস্য ব্যাবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা ও টাকা লুট

Reporter Name

কুড়িগ্রাম প্রতিনিধি মোঃশাহজাহান খন্দকার

কুড়িগ্রামের উলিপুরে এক ব্যবসায়ীকে ছুরি কাঘাত ও বেধড়ক পিটিয়ে ২ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ওই ব্যবসায়ী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় ভুক্তভোগী ওই ব্যবসায়ী নিজে বাদী হয়ে উলিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনাটি ঘটেছে,(২২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাত ৯টায় উলিপুর কলেজ রোডস্হ মেসার্স মুন ষ্টোরে। এ ঘটনায় বিবাদমান দু’টি গ্রুপের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশংকা রয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের ধামশ্রেনী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে গো-খাদ্য ও ওষুধ ব্যবসায়ী হামিদুর রহমান টিপু (৩৮)’র ব্যবসায়ী প্রতিষ্টানে মধ্য বাজারস্হ ব্যবসায়ী ফেলু পালের ছেলে ভজন পালের নেতৃত্বে ৬/৭ জনের একটি দল দেশিয় মারাত্মক অস্ত্র নিয়ে অর্তকিত হামলা চালায়।

এতে ওই ব্যবসায়ী ছুরিকাঘাতে মারাত্মক রক্তাক্ত আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।অপরাপর সঙ্গীরা তার শরীরের বিভিন্ন জায়গায় মারপিট করে ফুলা জখম করে।এ সুযোগে তার ক্যাশ বাক্সে থাকা ২ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে যায় ও ব্যাপক ভাংচুর করে।ওই ব্যবসায়ীর আর্ত চিৎকারে আশপাশের লোকজনকে আসতে দেখে তারা ওই ব্যবসায়ীকে হত্যার হুমকি দিয়ে চলে যায়।

এ ঘটনায় ওইদিন রাতে ব্যবসায়ী টিপু উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন থাকায় তার বড় ভাইকে দিয়ে উলিপুর থানায় একটি এজাহার দায়ের করে।পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছেন তবে এপর্যন্ত কাউকে আটক করা হয়নি।

এ ঘটনায় উলিপুর বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম দুলুর সাথে কথা হলে তিনি জানান,এটা একটা দুঃখজনক ঘটনা আমরা এখন দায়িত্বে না থাকায় কোন প্রকার পদক্ষেপ নিতে পারছিনা।

এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এ ব্যাপারে আইনগত ব্যস্হতা নেয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST