November 4, 2026, 5:50 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটো চালকের মৃত্যু

Reporter Name

 

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অটোচার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অটোচালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ১১টায় উপজেলার মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই অটো চালকের নাম শফিকুল ইসলাম (৪০)। তিনি উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামের চৌমহনী বাজার পাহারাদার হাফেজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম দীর্ঘদিন হতে ব্যাটারী চালিত অটো চালাতেন গতকাল সোমবার রাত ১১টার দিকে নিজ বাড়ীতে অটো চার্জ দিতে গিয়ে এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি।

বাড়ীর লোকজন শফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এরশাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



Our Like Page
Developed by: BD IT HOST