June 29, 2026, 9:20 pm
শিরোনামঃ
জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন কি? ইসলামপুর খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

এডিসের লার্ভা পাওয়ায় দক্ষিণ সিটির ১২ স্থাপনাকে জরিমানা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক

এডিসের লার্ভা পাওয়ায় দক্ষিণ সিটির ১২ স্থাপনাকে জরি মানা ঢাকা দক্ষিণে অভিযান ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা র প্রজননস্থল নিধনে আটটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। অভিযানকালে এডিস মশার লার্ভা পাওয়ায় ১২টি বাসা-বাড়ি ও নির্মীয়মাণ ভবনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রবিবার করপোরেশনের আওতাধীন কলাবাগান, লেক সার্কাস,গোড়ান,সিপাহীবাগ,খিলগাঁও আবাসিক এলাকা,জিগাতলা,যোগীনগর,বনগ্রাম রোড,জনপথ মোড়, রাণী মহল,ডেমরা,আদর্শনগর,দক্ষিণ দনিয়া ও নূরবাগ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি ১৭ নম্বর ওয়ার্ডের কলাবাগান ও লেক সার্কাস রোডে ৪৭টি বাসা-বাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন এবং একটি বাসা-বাড়ি ও স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় এক মামলায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন।

২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলীমা বেগম ২ নম্বর ওয়ার্ডের খিলগাঁওয়ের গোড়ান ও সিপাহীবাগ এলাকায় ৩৫টি বাসা-বাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন এবং একটি বাসা-বাড়ি ও স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় এক মামলায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ ছাড়াও ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাশিস ঘোষ ১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও আবাসিক এলাকায় ৩২টি বাসা-বাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় মশার লার্ভা পাননি।

৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন খান ১৪ নম্বর ওয়ার্ডের জিগাতলা এলাকায় ৫৪টি বাসা-বাড়ি ও নির্মীয়মাণ ভবন পরিদর্শন করেন এবং দুটি বাড়িতে মশার লার্ভা পাওয়ায় দুই মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম ৩৮ নম্বর ওয়ার্ডের যোগীনগর ও বনগ্রাম এলাকায় ৫৮টি স্থাপনা ও বাসা-বাড়িতে অভিযান পরিচালনা করেন এবং চারটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় চার মামলায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।

৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমি জেরিন কান্তা ৪৮ নম্বর ওয়ার্ডের যাত্রাবাড়ীর জনপথ মোড় এলাকায় ৪৫টি বাসা-বাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং দুই স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

৮ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ চন্দ্র দেবনাথ ৬৮ নম্বর ওয়ার্ডের রাণীমহল ও ডেমরা এলাকায় ৫২টি বাসা-বাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় মশার লার্ভা পাননি।

১০ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন ৬১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দনিয়া, আদর্শনগর ও নূরবাগ এলাকায় ৪৫টি বাসা-বাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আদালত পাঁচটি স্থাপনায় মশার লার্ভা পান। আদালত এ সময় দুটি স্থাপনার বিরুদ্ধে দুই মামলায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং বাকি তিনটি স্থাপনার মালিককে সতর্ক করেন।

আজকের অভিযানে সর্বমোট ৩৬৮টি বাসা-বাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ১২টি বাসা-বাড়ি ও নির্মীয়মাণ ভবনে মশার লার্ভা পাওয়ায় ১২ মামলায় সর্বমোট ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST