September 15, 2026, 1:06 am
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

এডিস মশার লার্ভা পাওয়ায় জাপান গার্ডেন সিটিকে ৫ লাখ টাকা জরিমানা

Reporter Name

প্রথম বাংলা – এডিস মশার লার্ভা পাওয়ায় রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অভিযানের অংশ হিসেবে আজ শনিবার (৮ জুলাই) এই জরিমানা করা হয়।

ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম শনিবার সকালে আকস্মিক পরিদর্শনে কয়েকশ ফ্ল্যাটের ওই আবাসিক এলাকায় যান। এসময় জাপান গার্ডেন সিটির কয়েকটি বহুতল ভবনের বেইজমেন্ট দেখেন তিনি।

তিনটি ভবনের বেইজমেন্টে গিয়ে প্রতিটিতেই গাড়ি ধোয়ার পর জমে থাকা পানিতে এডিস মশার অসংখ্য লার্ভা দেখতে পান মেয়র। জীবন্ত মশাও সেখানে ওড়াউড়ি করছিল।

এসময় ডিএনসিসি মেয়র জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট ওনার্স কল্যাণ সমিতির প্রতিনিধিদের কাছে জানতে চান, এখানে এত মশা কীভাবে এল?

সমিতির সাধারণ সম্পাদক শহীদুর রহমান বলেন, আমরা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। কিন্তু সিটি করপোরেশনের লোকজন কখনও এখানে মশা মারতে আসে না।

নিয়মিত পরিষ্কার করলে মশার লার্ভা কীভাবে জমল-মেয়রের এই প্রশ্নে কোনো উত্তর দেননি শহীদুর রহমান।

তখন আতিকুল ইসলাম বলেন, ভবনের ভেতরে জমে থাকা পানি সিটি করপোরেশন পরিষ্কার করবে না। এসব ভবনে আমাদের কর্মীরা ঢুকতে পারে না। শুধু এই এলাকা না ঢাকার অনেক বহুতল ভবনে, বাড়িতে আমাদের কর্মীদের ঢুকতে বাধা দেওয়া হয়।

এরপর এডিস মশার লার্ভা পাওয়ায় জাপান গার্ডেন সিটিকে ৫ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ।

তিনি বলেন, এখানে প্রচুর এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এ কারণে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে কল্যাণ সমিতির সভাপতি বা সাধারণ সম্পাদকের তিন মাসের কারাদণ্ড হবে।

এবার ঢাকায় এইডিস মশার বিস্তার গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি হওয়ায় ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST