June 3, 2026, 4:31 pm
শিরোনামঃ
কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

এলপি গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন উপদেষ্টা

Reporter Name

প্রথম বাংলা – দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ৩৫ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত ২ অক্টোবর এ দাম বাড়ানো হয়।

দাম বৃদ্ধির বিষয়ে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে জানতে চাওয়া হলে তিনি গণমাধ্যম কে বলেন, এর মূল্য সরকার নয়, নিয়ন্ত্রণ করে এনার্জি রেগুলেটরি কমিশন। তারা গ্রাহক, আমদানিকারকদের সঙ্গে কথা বলে দাম নির্ধারণ করে।

তিনি বলেন, বাসাবাড়িতে এই মুহূর্তে নতুন গ্যাস সংযোগ দেওয়া সম্ভব নয়। বড় মজুত আবিষ্কার হলে পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।শনিবার (১২ অক্টোবর) সকালে নোয়াখালীর সোনাইমুড়ী বেগমগঞ্জ-৪ গ্যাস কূপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

জ্বালানি উপদেষ্টা বলেন, বাসাবাড়িতে গ্যাসের চাহিদা অনেক। নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হলেও প্রয়োজনের তুলনায় তা অনেক কম। এসব বিষয়ে ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে।

সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, এর মূল্য সরকার নয়, নিয়ন্ত্রণ করে এনার্জি রেগুলেটরি কমিশন। তারা গ্রাহক, আমদানিকারকদের সঙ্গে কথা বলে দাম নির্ধারণ করে। বিশ্ববাজারে দাম কমলে সিলিন্ডার গ্যাসের দাম কমবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা।

২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়।

প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। আমদানিকারক কোম্পানির চালান (ইনভয়েস) মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসাব করে বিইআরসি।



Our Like Page
Developed by: BD IT HOST