April 23, 2026, 7:47 pm
শিরোনামঃ
বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা: মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ শিশু ফাতেমার পরিবারে প্রতিমাসে খাবার পাঠিয়ে প্রশংসিত প্রধানমন্ত্রী পরানগঞ্জে খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়মনসিংহ ডিএনসি”র গোয়েন্দা কার্যালয়ের অভিযানে চার হাজার পিচ ইয়াবা সহ এক নারী গ্রেফতার বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ : ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু ডিএমপির ট্রাফিক পুলিশ কর্তৃক এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সহায়তা পেল শতাধিক পরীক্ষার্থী ভূমি মন্ত্রণালয়ের বড় পদোন্নতি: ৩২১ জন সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কানুনগো পদে পদোন্নতি ময়মনসিংহে বিএনপির নেতা বডি মাসুদ গ্রেফতার: ১২ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার এনবিআরের রাজস্ব ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা ময়মনসিংহে কলেজ ছাত্র হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদন্ড ও ২ জনের কারাদন্ড
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

এসডিজি বাস্তবায়ন সম্পর্কিত বিভাগীয় কমিটি’র বর্ধিত সভা

Reporter Name

প্রথম বাংলা-টেকসই উন্নয়ন অভিষ্টসমূহ (এসডিজি) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত বিভাগীয় কমিটি’র বর্ধিত সভা আজ বৃহস্প তিবার ১৩ মার্চ সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যাল য়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ।

এসডিজি অর্জনে সারা দেশের কার্যক্রমের একটি আংশিক অঞ্চল বা ক্ষেত্র হচ্ছে ময়মনসিংহ বিভাগ। টেকসই উন্নয়ন অভিষ্টসমূহ (এসডিজি) এর অঞ্চলভিত্তিক প্রয়োজনীয় টার্গেট ও ইন্ডিকেটর অনুযায়ী কাজ করা হয়। শুরু থেকেই বিভাগের চারটি জেলা ও উপজেলা এসডিজি’র টার্গেট ও ইন্ডিকেটর মোতাবেক লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছে।

নানান সীমাবদ্ধতার মাঝেও বিভাগের সরকারি দপ্তরগুলো এসডিজি অর্জনের ক্ষেত্রে নিরসভাবে কাজ করে যাচ্ছে। দপ্তরগুলো কিছু কিছু ক্ষেত্রে কাঙ্ক্ষিত অর্জন লাভ করতে না পারলেও বেশিরভাগ ক্ষেত্রে পারছে। দপ্তরগুলোকে লক্ষ্যমাত্রা অর্জনে সভাপতি জোর তাগিদ দেন। সমন্বয়ের মাধ্যমে কীভাবে এগুলোকে তুলে আনা যায় সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, বিভাগীয় সমাজ সেবা অফিসের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা-সহ বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জেলা পর্যায়ের জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালকবৃন্দ-সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST