June 29, 2026, 3:56 pm
শিরোনামঃ
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন কি? ইসলামপুর খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কলেজ শিক্ষক এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name

কুড়িগ্রাম প্রতিনিধি মোঃশাহজাহান খন্দকার

কুড়িগ্রাম জেলায় কলেজ শিক্ষক মোকছেদুর রহ মান (দুলাল) এর উপর বর্বরোচিত হামলার প্রতিবা দে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লা বের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রামের ভোগডাঙ্গা মডেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোকছেদুর রহমান (দুলাল) এর কাছে পূর্ব শত্রুতার জেরে বিসিক এলাকার নুরুন্নবী সর কার গ্রুপ বিভিন্নভাবে চাঁদা দাবী করে আসছিল। গত শনিবার সন্ধ্যায় শিক্ষক মোকছেদুর রহমান (দুলাল) কুড়িগ্রাম শহর থেকে নিজ বাড়িতে মোটর সাইকেলে যাচ্ছিলেন।

কুড়িগ্রাম যতিনেরহাট এলাকায় পৌঁছলে চাঁদা না পেয়ে ক্ষিপ্ত নুরুন্নবী সরকার,আহিনুর রহমান,আনি ছুর,মাসুদ রানাসহ ২০-২৫জনের একটি সশস্ত্র দল মোটরসাইকেল চালানো অবস্থায় তার উপর দেশীয় বিভিন্ন অস্ত্রসহ ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এ সময় তার ডান হাতে ছুরিকাঘাত লাগে ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ফুসে উঠেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
বক্তারা,বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে সন্ত্রাসীরা উল্টো মোকছেদু র রহমান (দুলাল)সহ তার পরিবারবর্গের নামে যে মিথ্যা মামলা করার পাঁয়তারা করছে সে বিষয়ে প্রশাসনসহ সকলের সহযোগিতা দাবি করেন।



Our Like Page
Developed by: BD IT HOST