April 28, 2026, 8:46 am
শিরোনামঃ
আওয়ামী সুবিধাভোগী,নেত্রকোনা ডিসি ফুড মোয়েতাছুর রহমান হুমায়ুনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর রাজধানীতে ব্লক রেইড পরিচালনা করে ৫৮ (আটান্ন) জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি অটোরিকশায় যাত্রীবেশী ছিনতাইকারী চক্রের কবলে পড়েন কাস্টমস কর্মকর্তা, পরে মৃত্যু দেশের সব বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি লক্ষীপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রপচার চালিয়ে বিভ্রান্তি চড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন ৮০ লাখ লোকের তালিকা হচ্ছেনোটিশ দিবে এনবিআর খাদ্য অধিদপ্তরের নতুন ডিজি জসিম উদ্দিন খান খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে সহায়তার আহ্বান ধর্ষণ-নির্যাতনের বাস্তবতায় কবিতা লেখা ‘নৈতিক অপরাধ’—কবির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারের নামে ফেইসবুকে ভূয়া আইডি-থানায় অভিযোগ

Reporter Name

নাবিউর রহমান (চয়ন) কাজিপুর প্রতিনিধিঃ– সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারের নাম এবং ছবি ব্যবহার করে একটি ভূয়া ফেসবুক আইডি Kazipur Uno Sirajganj খোলা হয়েছে। বিষয়টি বৃহস্পতিবার কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসে। পরে ওই আইডির বিরুদ্ধে রাতে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান কাজিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এই ঘটনায় জনগণকে সতর্ক করতে ওইদিন রাতে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার তার সরকারি ফেসবুক আইডি Uno Kazipur Sirajganj থেকে একটি পোস্ট দেন। সেখানে তিনি উল্লেখ করেছেন “ সম্মানিত ফেসবুক ব্যবহারকারীগণ,… জনৈক অসাধু ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসার, কাজিপুর, সিরাজগঞ্জ এবং উপজেলা প্রশাসন, কাজিপুর, সিরাজগঞ্জ এর ভাবমূর্তি নষ্ট করার অভিপ্রায়ে অবৈধভাবে এই আইডিটি সৃষ্টি করেছেন।

ইতিমধ্যে এই অসাধু ব্যক্তির বিরুদ্ধে কাজিপুর থানায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশা করছি অচিরেই অভিযুক্ত ব্যক্তিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এই আইডির কোন পোস্ট, শেয়ার, কমেন্ট কিংবা কোন কর্মকান্ডের সাথে উপজেলা নির্বাহী অফিসার,

কাজিপুর, সিরাজগঞ্জ উপজেলা প্রশাসন, কাজিপুর, সিরাজগঞ্জ এর কোন সম্পৃক্ততা নেই। দয়া করে এই আইডিটিকে রিপোর্ট করার জন্য সবিনয় অনুরোধ করছি। নিবেদক, সুখময় সরকার, উপজেলা নির্বাহী অফিসার কাজিপুর, সিরাজগঞ্জ।”

শুক্রবার দুপুরে এ বিষয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত জানান, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের প্রশাসনিক কর্মকর্তা একটি অভিযোগ দিয়েছেন। যে বা যিনি এই কাজ করে থাকুন তাকে সনাক্ত করতে চেষ্টা চলছে।



Our Like Page
Developed by: BD IT HOST