September 8, 2026, 11:42 pm
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কাবাডিকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই : আইজিপি

Reporter Name

প্রথম বাংলা – ইরানের উর্মিয়া শহরে আগামী ২৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২য় জুনিয়র বিশ্ব কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৩, শেষ হবে ৪ মার্চ।২য় জুনিয়র বিশ্ব কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৩ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। দলের সদস্যগণ গতকাল সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এর সাথে সাক্ষাৎ করেছেন।খেলোয়াড়দের উদ্দেশ্যে আইজিপি বলেন, তোমরা ভালো খেলো বলেই আজ বিদেশে খেলতে যাচ্ছ। তোমারা দেশের সুনাম বৃদ্ধির জন্য সচেষ্ট থাকবে।

আইজিপি বলেন,কাবাডি খেলোয়াড়দেরকে বিদেশ থেকে প্রশিক্ষক এনে কোচিং দেয়া হচ্ছে। তোমাদের খেলার মান বাড়ানোর জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। তিনি বলেন,আমরা বাংলাদে শের জাতীয় খেলা কাবাডিকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই।

এসময় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম (বার),পিপিএম (বার) এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST