July 31, 2026, 5:39 am
শিরোনামঃ
বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে সংবাদ সম্মেলন নাজির হাসানের সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানের শীর্ষ সন্ত্রাসী শুটার ও ধামা ইলিয়াস গ্রেফতার আহত সাংবাদিক জামালকে দেখতে হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কাশিয়ানীতে মোটরসাইকেলের ধাক্কায় অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত

Reporter Name

মোঃ তপু শেখ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেলের ধাক্কায় মারাত্মক আহত হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক জাফর আলী মুন্সী (৬২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎ সাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তিনি সে খানে মারা যান।

নিহত অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাফর আলী মুন্সী কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামের মৃত তাহাজ্জেদ হোসেন মুন্সীর ছেলে। কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খাঁন মোঃ শরিফুল ইসলাম। জানান শনিবার রাত ৯ টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার টুকু বাজার নামক স্থানে রাস্তা পারাপারের সময় ওই শিক্ষককে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়।

এতে তিনি মারাত্মক আহত হয়,প্রথমে তাকে কাশিয়ানী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স- এ নিয়ে যাওয়া হয়। সে খানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়,খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত সাড়ে ১২ টার দিকে মৃত্যু বরণ করেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ওই শিক্ষকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খাঁন মোঃ শরিফুল ইসলাম,মহোদয় তিনি আরো জানান,মোটরসাইকেল চালক ঘটনাস্থলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



Our Like Page
Developed by: BD IT HOST