July 5, 2026, 8:14 am
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কাশিয়ানীতে সাবেক সেনা সদস্য হত্যা মামলার ৮ আসামি গ্রেপ্তার

Reporter Name

গোপালগঞ্জ প্রতিনিধি-

গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক সেনা সদস্য হত্যা মামলার ৮ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।মঙ্গলবার বিকালে রাজধানীর খিলগাঁও থেকে র‌্যাব-৬-এর সদর দপ্তর (ভাটিয়াপাড়া ক্যাম্প) খুলনা ও র‌্যাব-৩ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।র‌্যাব-৬-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মামলার প্রধান আসামি মো. কেরামত মোল্লা, মো. নুরু মোল্লা ওরফে নুর ইসলাম, মো. অলিয়ার মোল্লা,মো. আবুল হাসান মোল্লা, মো. সাফি মোল্লা,মো. চানমিয়া মোল্লা,মো. হালিম মিয়া ও মো. সোহেল মোল্লা,তাদের সবার বাড়ি কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে।

র‌্যাব জানিয়েছে, আসামিদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ৩০ অক্টোবর উপজেলার নিজামকান্দি গ্রামের বিবাদমান দুটি পক্ষের সংঘর্ষে মারা যান সাবেক সেনা সদস্য আনসার চৌধুরী। ঘটনার দিনই আনসার চৌধুরীর স্ত্রী ৭৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কাশিয়ানী থানায় হত্যা মামলা করেন



Our Like Page
Developed by: BD IT HOST