November 1, 2026, 1:26 am
শিরোনামঃ
লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয় কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাশের হার ৫১.৪৪ শতাংশ ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা মীর রাব্বি গ্রেফতার জাতীয় অর্থনীতিতে নারীদের বহুমুখী অবদান” শীর্ষক আলোচনা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা- ২০২৬ অনুষ্ঠিত ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী অপতথ্য রোধে নিয়ন্ত্রণ নীতিমালা ও সচেতনতা জরুরি- ময়মনসিংহে কর্মশালায় মতামত টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন মধুপুর সার্কেলের এএসপি আরিফুল ইসলাম অসহায় মানুষের পক্ষ নিয়ে ভূমি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হবে বলেন এটিএম জাহেদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কিস্তি আছে ঘুমাইও না “প্রভাতী পাখির মনোমুগ্ধ কন্ঠ নয়

Reporter Name

🌿🌿” কিস্তি আছে ঘুমাইও না ”
– এম কে বড়ুয়া।

  1. প্রভাতী পাখির মনোমুগ্ধ কন্ঠ নয়
    ঋণের কিস্তির কর্মীর কর্কশ হাকডাক
    দুঃখ অভাব গোছাতে
    চড়া দামে সুদে টাকা নিয়ে
    পড়ছে মানুষ মহা বিপদে।

দিনের পর দিন বাড়ছে শুধু সুদের ঋন
প্রতিবাদী বিবেক হ‌ইয়াছে নিস্তব্ধ,
অলিতে গলিতে শোনা যায় কিস্তি দে
বদলাতে ভাগ্যের চাকা
নিয়ে এলো মহাজনের কিস্তির টাকা

  1. নিরীহ মানুষ সুদে ঋণের কিস্তি নিয়ে
    হারিয়েছে বসত ভিটা ও জাত কুলমান
    নিরুপায় হয়ে করে আত্মহত্যা।

মহাজনের ঋনের কিস্তির ম্যানেজার
প্রভাতে বাড়িতে এসে খিলখিলিয়ে বলে
তোমরা ঘুমিয়ো না কিস্তি দাও
ঘরের টিনের চালা খুলে নেব
না হয় সোনা দানা বন্ধক দাও,
পাষাণ হৃদয় মহাজনের কিস্তি ম্যানেজার
গরিব মানুষকে টাকা ধার দিয়ে
বল প্রয়োগে নিয়ে থাকে চওড়া সুদ,

  • পাথর ঘামে সুদের ম্যানেজারের মন ঘামে না
    মহাজনের সুদের কারবারে চাকরি
    সুদের টাকায় গাড়ি বাড়ি
    দামি পোশাকে সাধু সেজে থাকে
    মনুষ্যত্ব ও মানবতা কাকে বলে
    আপন পর বুঝার সময় নেই তার
    পাপিষ্ট মনে নষ্ট জীবন শুধু টাকা চাই।

💤Good morning God bless you💤

সম্মানিত উপদেষ্টা
কবি বন্ধু সাহিত্য পাতা (কবসাপা) চট্টগ্রাম।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড।ঢাকা-১০০০



Our Like Page
Developed by: BD IT HOST