November 22, 2026, 9:02 am
শিরোনামঃ
ধর্ষণের পর আপসনামায় স্বাক্ষর নিয়ে রাখেন ওসি শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা ওসি”র অভিযানে লগি বৈঠার মিছিলে অংশগ্রহণকারী ২ জন গ্রেফতার ঈদগাঁও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু। গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি নবনিযুক্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির যোগদান ও দায়িত্বভার গ্রহণ শাহজাদপুরে বিএনপি নেতা হোসাইন শহীদ মাহমুদ গ্যাদনের জানাযা কক্সবাজার সদর উপজেলার নতুন ইউএনও রুম্পা ঘোষ: একজন মানবিক ও দায়িত্বশীল প্রশাসক নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চারজনকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামে নাশকতার অভিযোগে ৫ জামায়াত নেতাকর্মী আটক

Reporter Name

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম।

কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে র মধ্যকুমরপুর ও ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ এলাকা থেকে নাশকতার অভিযোগে ৫ জামায়াত নেতাকর্মীকে আটক করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদেরকে আটক করা হয়। আট ককৃতদের বিরুদ্ধে এর আগেও নাশকতার অভিযো গে মামলা দায়ের করা ছিল।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান,অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নাশকতার অভিযোগে মামলা রুজু করা হয়ে ছিল। আবার তারা সংগঠিত হয়ে তৎপরতা শুরু করার খবর পেয়ে সোমবার সন্ধ্যায় গোপন সংবা দের ভিত্তিতে দুটি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন সদর উপজেলার ঘোগাদহ ইউ নিয়নের ঘোগাদহ বাজার জামায়াতের সাধারণ সম্পাদক ও রসুলপুর গ্রামের আব্দুল জব্বার খন্দ কারের ছেলে আব্দুল বাতেন (৪৮) ও একই ইউনি য়নের মরাটারী গ্রামের মেহের জামালের ছেলে ও রাজারহাট দাখিল মাদ্রাসার কৃষি বিভাগের শিক্ষক জাহেদুল ইসলাম (৪০),সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চরবড়াইবাড়ী গ্রামের ভোলা শেখ’র

ছেলে আবুল হোসেন (৪৮),একই ইউনিয়নের বাণির খামার (পরমালী) গ্রামের মৃত: মহর উল্যাহ ব্যাপারী র ছেলে আশরাফুল আলম ওরফে বদিউজ্জামান এবং চর বড়াইবাড়ী গ্রামের মৃত: আবুল হোসেন’র ছেলে মোস্তাফিজুর রহমান। নাশকতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার অপরাধে কুড়িগ্রাম সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মামলা নম্বর-৩৬(১২)২২।

আটকের বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, নাশকতার অপরাধে ৫ জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST