September 10, 2026, 5:20 pm
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামে বিদ্যানন্দের উদ্যাগে গরীবদের সুপার শপ ও এতিমদের জন্য তিনতলা ভবন এর উদ্ভোধন।

Reporter Name

মোঃশাহজাহান খন্দকার কুড়িগ্রাম প্রতিনিধি

দেশের শীর্ষস্হানীয় সেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যাগে কুড়িগ্রাম জেলায় শুরু হয়ে ছে গরীবের সুপারশপ। আজ ৩ জানুয়ারী কুড়িগ্রাম জেলার হলোখানা ইউনিয়নের চড় সুভারকুটি গ্রামে আয়োজন করা হয় ভিন্নধর্মী এ বাজারের। এই বাজা র থেকে দরিদ্র মানুষ নাম মাত্র মুল্যে চাল,ডাল,তেল ,আটা,ডিম,লবণ সহ নিত্য প্রয়োজনীয় পন্য কিনতে পেরেছে।প্রায় ২৫০ টি পরিবার এর মাধ্যমে সুবিধা পেয়েছে। মাত্র ১ টাকায় ১ কেজি চাল,২ টাকায় ১ কেজি ডাল,৩ টাকায় ১ লিঃ তেল। এভাবে এই সুপার শপ থেকে নামমাত্র মুল্যে বিভিন্ন রকম পন্য কিনতে পারে প্রতিটি পরিবার। প্রতিটি পরিবার সর্বোচ্চ ১০ টাকার পন্য কিনতে পারবে যার বাজার মুল্য প্রায় ৬০০-৭০০ টাকা।

মুলত দরিদ্র মানুষকে পন্য বাছাই করার স্বাধীনতা দেয়া হয় বিশেষ এই বাজারের মাধ্যমে। বিদ্যানন্দের মানবিক ভিন্ন ধর্মী আয়োজনের অনুষ্ঠানে বোর্ড মেম্বার জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ,বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেদুল হাসান,হলোখানা ইউনিয়ন পরিষদ চেয়ার ম্যান মোঃ রেজাউল করিম প্রমুখ।

একই দিনে বিদ্যানন্দের নিজস্ব জায়গায় শুরু নব নির্মিত হযরত আয়শা রাঃ এতিম খানার শিক্ষা কার্য ক্রম। তিনতলা বিশিষ্ট ভবনে প্রায় একশত দরিদ্র এতিম মেয়ে পড়াশোনা ও থাকা খাওয়ার সুযোগ পাবে। অনুষ্ঠানে এতিমখানার শিক্ষার্থীদের শিক্ষা উপকরন প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে বরন করে নেয়া হয়। বিদ্যানন্দ ফাউন্ডেশন দেশের বিভিন্ন এলাকায় দরিদ্র ও এতিম শিশুদের জন্য এতিমখানা নির্মান করছে। এরই ধারাবাহিকতায় সপ্তম এতিম খানা হিসেবে কুড়িগ্রাম জেলায় তিনতলা বিশিষ্ট এই এতিমখানার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

গরিবের সুপার শপ কার্যক্রমের পাশাপাশি কুড়ি গ্রামে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ পাতিলে প্রায় দের হাজার মানুষের রান্নার আয়োজন করে বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং গরীব দুঃখি মানুষের মাঝে সে খাবার বিতরন করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST