May 26, 2026, 12:34 am
শিরোনামঃ
ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ শম্ভুগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুট মিল পুনঃসচলের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী শরীফুল আলম “শেখ হাসিনা বীরের বেশে খুব দ্রুত দেশে ফিরবেন,যেকোনো সময় মাঠে নামার ডাক আসতে পারে”-আয়মান হোসেন অপু কক্সবাজারে মেম্বার লিয়াকত আলীকে হামলা করে দুর্বৃত্তরা বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নতুন কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মনোনীত ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুলিশি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত দুর্নীতিবাজদের ছাড় নয় : মহাপরিচালক খাদ্য অধিদপ্তর : দুই কর্মকর্তা প্রত্যাহার শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন নির্ভীক সংবাদ চর রমনি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মহি উদ্দিন জনির মতবিনিময়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামে শব্দ দূষণকারী ৯টি পরিবহনকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

Reporter Name

 

কুড়িগ্রাম প্রতিনিধি।
মোঃশাহজাহান খন্দকার

কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তর কর্তৃক যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহারের বিরুদ্ধে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় এই অভিযানে বিভিন্ন পরিবহনকে জরিমানা ও হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসন, কুড়িগ্রামের সহযোগিতায় শব্দ দূষণকারী শব্দের মানমাত্রা অতিক্রমকারী যানবাহনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

কুড়িগ্রামের সদর উপজেলায় ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে মোবাইল কোর্ট বসিয়ে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

এসময়ে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী ০৩ টি বাস ও ০৬ টি ট্রাকের ড্রাইভারকে পৃথকভাবে মোট এক হাজার চার শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ১৬‌টি হাইড্রোলিক হর্ণ জব্দ ও ধ্বংস করা হয়।

মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল দিও এবং রেদওয়ান ইসলাম।

পরিবেশ অধিদপ্তরের এ অভিযানে কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

এসময় ড্রাইভার ও উপস্থিত জনতার মধ্যে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাবের বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।জেলা পুলিশের একদল সদস্য মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক জনাব রেজাউল করিম বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST