September 8, 2026, 11:18 pm
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামে ৫ পরিবহনকে ৫ হাজার ৫ শত টাকার দন্ড পরিবেশ অধিদপ্তরের

Reporter Name

কুড়িগ্রাম প্রতিনিধি মোঃশাহজাহান খন্দকার

মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ও যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় কুড়িগ্রামে ৫ টি পরিবহনকে মোট ৫ হাজার ৫শত টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে।সোমবার (৩০ জানুয়া রি) পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে ও কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহায়তায় কুড়িগ্রাম সদরের ধরলা ব্রীজ সংলগ্ন কুড়িগ্রাম-ভুরু ঙ্গামারী মহাসড়কে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা -২০০৬ অনুসারে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় উক্ত পরিবহন গুলোকে এই জরিমানা আরো প ও আদায় করা হয়।এসময় ১০ টি হাইড্রোলিক হর্ণ জব্দও করা হয়।

এছাড়াও এ সময় অহেতুক হর্ণ বাজানো বা উচ্চ শব্দ তৈরি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ঠদের মাঝে সচেতনতামূলক প্রচারনা চালানো এবং যানবাহনে শব্দদূষণ বিরোধী বিভিন্ন স্টিকার সংযুক্ত করা হয়।ভ্রাম্যমাণ আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াজেদ ওয়াসীফ ও জনাব রেদওয়ান ইসলাম এবং প্রসিকিউশন প্রদান করেন কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম ।

জেলা পুলিশ কুড়িগ্রামের একটি দল ভ্রাম্যমাণ আদা লতে এসময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST