September 12, 2026, 12:48 pm
শিরোনামঃ
মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান গাজীপুরে অনুষ্ঠিত জেলা প্রশাসকের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম, নতুনবাজা রে বিএনসিসি ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে অংশগ্রহণ শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থল পরিষ্কার রাখার দায়িত্ব নিতে বললেন প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে সরকার সিটি হাউজিং বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ, কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা মিরপুর প্রেসক্লাবের বর্ণাঢ্য নৌকা ভ্রমণ ও পিকনিক নৌযাত্রা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুমারখালীতে ৭ টি অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

Reporter Name

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট তৈরি করা য় আজ বুধবার কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউ নিয়নে সাতটি ইট ভাটা ধ্বংস করা হয়েছে।খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম আসিফুর রহ মানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।যদুব য়রা ইউনিয়নের আরিফুল ইসলামের মেসার্স এস আরবি ব্রিকস ২ও ৩,বাকিব হোসেনের মেসার্স বাকিব ব্রিকস,জাহিদুল ইসলামের মেসার্স সিফাত ব্রিকস,মো. করিম শেখের সৈনিক ব্রিকস ও সামছুল আলমের মেসার্স নিয়াত ব্রিকস,ওসমান গণির সাগর ব্রিকস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,খুলনা পরি বেশ অধিদপ্তর ও কুষ্টিয়া জেলা কার্যালয় কর্তৃক সকালে অভিযান শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়। অবৈধ ভাবে ইটভাটা পরিচালনা করায় সাতটি ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিভিয়ে দেন। পরে ড্রেজার দিয়ে ভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় ও ভাটার ৩০ লক্ষ কাঁচা ইট ধ্বংস করে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ পরিচালক আতাউর রহমান, সহকারি পরিচালক হাবিবুল বাসার,পরিদর্শক কমলেস সরকার সহ কর্মকর্তা-কর্মচারীগণ। এছাড়া অভিযানে র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।উপ পরিচালক আতাউর রহমান বলেন, ওই সব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। তবে অবৈধ ইটভাটা বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST