মিরপুর প্রেসক্লাবের বর্ণাঢ্য নৌকা ভ্রমণ ও পিকনিক নৌযাত্রা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণে
Reporter Name
Update Time :
Saturday, September 12, 2026
/
31 Time View
/
Share
বাংলাদেশ সোশ্যাল মিডিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে মিরপুর প্রেসক্লাবকে আন্তরিক স্বাগত
নিজস্ব প্রতিবেদকঃ:
রাজধানীতে মিরপুর প্রেসক্লাবের আয়োজনে দিনব্যাপী বর্ণাঢ্য নৌকা ভ্রমণ, পিকনিক, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ আনন্দ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় রাজধানীর দিয়াবাড়ি থেকে নৌযাত্রার মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এ আনন্দ আয়োজন। মিরপুর প্রেসক্লাবের সভাপতি এস এম বদরুল আলম, সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সাইমনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সাংবাদিক সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন।
এদিকে বর্ণাঢ্য এ আয়োজনে বাংলাদেশ সোশ্যাল মিডিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে মিরপুর প্রেসক্লাবের সকল সদস্য ও অংশগ্রহণকারীদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়। সাংবাদিকদের মধ্যে প