October 19, 2026, 6:20 am
শিরোনামঃ
সাংবাদিক আলিফ হ’ত্যা’র জড়িতদের গ্রেপ্তারের ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দুয়ায় মা’ন’ব’বন্ধ’ন বিপিপিএ পরিচালনা পর্ষদের পঞ্চম সভা অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান গেন্ডারিয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচি ও লাইসেন্সকৃত অস্ত্র বহনের প্রেক্ষাপট নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর বিবৃতিঃ রাজউক জোন-৫/১ এর অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে ‘প্ল্যান বাণিজ্য’, প্রতীকী মোবাইল কোর্ট ও ঘুষ দাবির অভিযোগ মাদক, জুয়া এবং অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে : ওয়াহাব আকন্দ এমপি পাটগুদাম ব্রিজ বাসস্ট্যান্ড পরিদর্শনে মসিক প্রশাসক প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুরে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ময়মনসিংহ পুলিশ সুপার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুলাউড়ায় শোরুম থেকে সিএনজি ছিনিয়ে নেয়ার অভিযোগ!

Reporter Name

 

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া(মৌলভীবাজার) প্রতিনিধিঃ

কুলাউড়া উপজেলায় দেশ অটোমোবাইল সিএনজি বিক্রয় কেন্দ্র (শোরুম) থেকে ১টি সিএনজি ছিনিয়ে নেয়ার অভিযোগ করেন প্রতিষ্ঠানটি। অভিযোগে বলা হয়, সিএনজিটি কিস্তিতে নেয় খয়রুল ইসলাম নেয়ার পর ঠিক মত কিস্তি পরিশোধ না করলে আমরা গাড়ীটি জব্দ করি। পরবর্তিতে জানতে পারি কিস্তি পরিশোধ না করে অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করে বিদেশ চলে যায়। অতচ শো-রুম কর্তৃপক্ষ ২লক্ষ ৫৫ হাজার টাকা পাওনা থাকায় বাধ্য হয়ে জব্দ করা হয় সিএনজিটি।

এ ঘটনার জেরে শনিবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে পূর্বপরিকল্পিতভাবে কোন কিছু না বুঝেই ওই শোরুম কর্মচারীদের ভয় দেখিয়ে ১টি সিএনজি নিয়ে যাওয়ার অভিযোগ এনে উল্লেখ করেন, স্থানীয় পরিবহন শ্রমিকনেতা আলমাছ আহমদের নেতৃত্বে সিএনজিটি ছিনিয়ে নেয়া হয়। এছাড়াও শোরুমটির সাঁটার বন্ধ করে চলে যায়।দেশ অটোমোবাইল কুলাউড়া শো-রুমের সত্তাধিকারী সুমন সিনহা জানান, কিস্তি পরিশোধ না করায় সিএনজিটি জব্দ করি। কর্মচারীদের ভয় দেখিয়ে জব্দকৃত সিএনজিটি ছিনিয়ে নেয়া হয়। সিসি টিভি ফুটেজ থেকে ঘটনাকারী আলমাছ আহমদসহ কয়েকজনকে সনাক্ত করা গেলেও বাকিদের সনাক্ত করা যায়নি। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

কুলাউড়া পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আলমাছ আহমদ এবিষয়ে জানায় নিয়মিত কিস্তি পরিশোধ করার পরেও সিএনজিটি জব্দ করা হয়। শোরুমের ম্যানেজারের মাধ্যমে নিজেরা তালা মেরে উল্টো হুমকি দিচ্ছে। কিস্তি পরিশোধ করার পরও গাড়ীর কাগজ না করে দেয়ার অসংখ্য অভিযোগ রয়েছে। সঠিক বিচার না পেলে যেকোন আন্দোলন বা আইনের আশ্রয় নিতে বাধ্য হবো।

কুলাউড়া থানার এসআই মোঃ হারুনুর রশীদ বলেন, ঘটনাস্থল পরির্দশনে গিয়ে তালাবদ্ধ শোরুম দেখতে পাই। সেখানে কর্তৃপক্ষ ছাড়া আর কাওকে না পাওয়ায় তালা খোলে কার্যক্রম চালানোর জন্য বলি। তবে এখনও কারো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST