May 26, 2026, 4:37 am
শিরোনামঃ
ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ শম্ভুগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুট মিল পুনঃসচলের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী শরীফুল আলম “শেখ হাসিনা বীরের বেশে খুব দ্রুত দেশে ফিরবেন,যেকোনো সময় মাঠে নামার ডাক আসতে পারে”-আয়মান হোসেন অপু কক্সবাজারে মেম্বার লিয়াকত আলীকে হামলা করে দুর্বৃত্তরা বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নতুন কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মনোনীত ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুলিশি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত দুর্নীতিবাজদের ছাড় নয় : মহাপরিচালক খাদ্য অধিদপ্তর : দুই কর্মকর্তা প্রত্যাহার শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন নির্ভীক সংবাদ চর রমনি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মহি উদ্দিন জনির মতবিনিময়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামের ফুলবাড়িতে এক স্কুল ছাত্রের আত্মহত্যা

Reporter Name

মোঃশাহজাহান খন্দকার কুড়িগ্রাম প্রতিনিধি

সরেজমিন তথ্য সুত্রে জানাযায়ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এন্ড্রয়েড মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা! ফুলবাড়ী উপজেলায় এন্ড্রয়েড মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোর। ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঐ কিশোরের নাম মোঃ ফরহাদ হোসেন (১৩)। তার পিতার নাম আশরাফুল আলম। ফরহাদ দাসিয়ার ছড়া কামালপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।

তার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরহাদ তার দিনমজুর বাবার কাছে বেশকিছু দিন ধরে এন্ড্রয়েড ফোন কিনে চাচ্ছিলো। তার বাবা ফোন কিনে না দেওয়ায় অভিমানে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ সে নিজ শোবার ঘরের আড়ের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়। জানালা দিয়ে তার মাকে ছেলেকে ঝুলতে দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। তাকে ফাঁস থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST