July 31, 2026, 1:08 am
শিরোনামঃ
বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে সংবাদ সম্মেলন নাজির হাসানের সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানের শীর্ষ সন্ত্রাসী শুটার ও ধামা ইলিয়াস গ্রেফতার আহত সাংবাদিক জামালকে দেখতে হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ও ধর্ষকসহ গ্রেফতার ৩০

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। ১০ জুলাই সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ গণমাধ্যম কে জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখাসহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে৩০ জনকে গ্রেফতার করেছে।

এর মাঝে এসআই ফারুক আহম্মেদের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ ঝারিয়া বিরিশিরি বাস স্যান্ডের সামনে থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী ইব্রাহিম খলিল,মোঃ তাসলিম,মোঃ সোহেলকে দেশীয় অস্ত্র সহ,এসআই আজগর আলী ৩নং পুলিশ ফাড়ি সানকিপাড়া আব্দুল্লার গলি থেকে মাদক মামলার আসামী মোঃ সজীব ওরফে মালেঙ্গা সজীব,জুয়েল মিয়াকে ১০ গ্রাম হেরোইন সহ, এসআই আলাউদ্দিন বলাশপুর আবাসন এলাকা থেকে মাদক মামলার আসামী ইয়াছিন আরাফাত, মোঃ রাসেলকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। এসআই আশরাফুল আলম, বোররচর এলাকা থেকে অন্যান্য মামলার মোঃ আকরাম হোসেন,

এসআই তানভীর আহমেদ সিরতা উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজ গেটের সামনে থেকে মাদক মামলার আসামী মোঃ আসিফ মিয়া,মুঞ্জুরুল ইসলামকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ,এসআই আনিছুর রহমান কেওয়াটখালী চরপাড়া মোড় এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ নয়ন, আমিরুল ইসলাম,এসআই মাসুদ জামালী কোতোয়ালী মডেল থানা,পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে ধর্ষণ মামলার আসামী মোঃ নাজমুল হক,এসআই আসাদুজ্জামান পাটগুদাম ব্রীজ মোড় থেকে অন্যান্য মামলার আসামী ফয়সাল আহমেদ রাশেদ,মোঃ জামিল,এএসআই নূরে আলম গলগন্ডা জনৈক বিল্লাল হোসেনের বাড়ী থেকে অন্যান্য মামলার আসামী বিল্লাল হোসেন,আবুল কালাম, হামিদুল, সোহানুর হোসেন সোহেল,শাকিল আহমেদ, জাকির হোসেন,মোঃ মুন্না,কাজল মিয়া,মোঃ ইমরানকে গ্রেফতার করে। এএসআই ছামিউল হক বারুরী থেকে অন্যান্য মামলার আসামী মোঃ দুলাল,জহিরুল ইসলামকে গ্রেফতার করে।

এছাড়া এসআই মনিরুজ্জামান,এএসআই সোহরাব হোসেন,হযরত আলী,নূরে আলম পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আরো আসামীকে গ্রেফতার করে। তারা হলো,মোঃ বাছেদ,মোঃ বকুল মিয়া,মোঃ বকুল মিয়া ও রাজু। তাদেরকে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST