September 15, 2026, 2:02 am
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কোতোয়ালী থানা পুলিশের অভিযানে চোরাইকৃত নগদ ৫ লক্ষ টাকা ও স্বর্ণলংকার উদ্ধার

Reporter Name

প্রথম বাংলা – গত ০৯/০১/২৩ইং তারিখ বিকাল ০৩.৩০ ঘটিকার সময় ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন ইটাখোলা রোডে জনৈক মো: আবুল মুনসুর এর বাড়ীতে দুর্ধষ চুরি সংঘটিত হয়। জনৈক আবুল মুনসুর সহ তার পরিবারের লোকজন ঘটনার কিছুদিন র্পূব হইতে ঢাকায় থাকার সুযোগে চোর দিনের বেলায় বাসার মূল গেইট টপকে বাসা ও রুমের তালা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণলংকার চুরি করে নিয়ে যায়।

এরূপ সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম মহোদয়ের নির্দেশনার কোতোয়ালী মডেল থানার একটি টিম চোরাই মালামাল উদ্ধার ও চোরকে গ্রেফতারের জন্য ঘটনার আশপাশের সিসি ক্যামেরা পর্যালোচনা করে চোরকে সনাক্ত পূর্বক অভিযান পরিচালনা করে ঘটনার সহিত জড়িত চোর মো: মাহফুজুর রহমান তুহিন(২০),পিতা-মো: জুয়েল,

সাং-আকুয়া চুকাইতলা বড়বাড়ী,থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে দ্রততম সময়ে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আসামীকে ০২ দিনের পুলিশ রিমান্ডে ব্যাপক পুলিশি জিজ্ঞাসাবাদে চোরের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৯ জানুয়ারী ২০২৩ খ্রি: চোরাইকৃত মালামালের মধ্য হতে ০১ টি স্বর্নের আংটি,০১ জোড়া স্বর্নের বালা,০১ টি স্বর্নের চেইন ও নগদ ৫০০০০০/= (পাঁচ লক্ষ) টাকা উদ্ধার করেন। আসামী মো: মাহফুজুর রহমান তুহিন(২০) একজন দুর্ধষ চোর। তার বিরুদ্ধে ইতিপূর্বেও থানায় একাধিক চুরির মামলা আছে।



Our Like Page
Developed by: BD IT HOST