July 4, 2026, 9:05 pm
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কোন অপশক্তি সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করলে সকলে মিলে প্রতিহত করা হবে – আইজিপি

Reporter Name

প্রথম বাংলা – ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন,সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সকল ধর্মের মানুষের মধ্যে সহাবস্থান রয়েছে। কোন অপশক্তি আমাদে র পারস্পরিক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করলে আমরা সকলে মিলে তাদেরকে প্রতিহত করবো। আগামী দিনের যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি।

আইজিপি শনিবার (২১ অক্টোবর ২০২৩) রাতে নারায়ণ গঞ্জ শহরে রামকৃষ্ণ মিশন পূজামন্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।শুভেচ্ছা বিনিময়কালে আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে স্বাভাবিক আইনশৃঙ্খলা ও শান্তি বিরাজ করছে। প্রত্যেক ধর্মের মানুষ নিরাপদে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছেন।

তিনি বলেন, সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উৎ সাহ-উদ্দীপনার সাথে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজাউদযা পিত হচ্ছে। বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।

আইজিপি বলেন, নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে প্রতি বছর সারাদেশ থেকে লাখ লাখ পূণ্যার্থী পূণ্য স্নানে আসেন।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পূজাকে কেন্দ্র করে আমরা কোন শঙ্কা অনুভব করছিনা। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের জানমাল ও সরকারি সম্পদের নিরাপত্তা বিধানের জন্য যে ব্যবস্থা নেয়া প্রয়োজন সে ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত আছি।

পরে আইজিপি আমলা পাড়া পূজামন্ডপ, শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দির পূজামন্ডপ পরিদর্শন করেন। তিনি পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক, নারায়ণগঞ্জ জেলা সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার দে ও সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, আমলা পাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর সাহা এবং হিন্দু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST