June 25, 2026, 11:11 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

খতিবে আজম ও শহীদের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আব্দুল্লাহ আল ফারুক

Reporter Name

ইকরামুল হক বিশেষ প্রতিনিধি:

কক্সবাজার-১(চকরিয়া–পেকুয়া)আসনের দাঁড়িপাল্লাপ্রতীক তথা ১০ দলীয় জোট মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী জননেতা আব্দুল্লাহ আল ফারুক কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে তিনি প্রথমে নিজের মরহুম পিতা নুরুল কবিরের কবর জিয়ারত করেন।

এরপর সকাল সাড়ে ১০টায় আলেম ওলামাদের সঙ্গেনিয়ে খতিবে আজম মাওলানা ছিদ্দিক আহমদের কবর জিয়ারত করেন। পরে দুপুর ১২টায় শহীদ খায়রুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ করেন।

এছাড়াও তিনি চকরিয়া পৌরশহরের শহীদ ফোরকানের কবর জিয়ারত করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামা য়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা ছাত্রশিবিরের সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর,চকরিয়া পৌর জামায়াতের আমীর আরিফুল কবির, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জা মান,

হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ বাবর, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছারসহ স্থানীয় বিশিষ্ট আলেমেদ্বীন, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।

কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল্লাহ আল ফারুক বলেন, দেশের কল্যাণ, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি নির্বাচনে অংশ নিয়েছেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।



Our Like Page
Developed by: BD IT HOST