September 19, 2026, 11:49 am
শিরোনামঃ
একাত্তরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম ভূঁইয়া আজ অসুস্থ, পাশে দাঁড়ানোর আহ্বান কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে ৪০ বছরের ভোগদখলি জমি নিয়ে বিপাকে এক পরিবার কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না বালু কে খুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মিনহাজুল ইসলাম সুজনকে ভরপাশা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

খাল অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবেঃ মসিক মেয়র

Reporter Name

প্রথম বাংলা – জলাবদ্ধতা নিরসনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে খাল সংস্কার ও খালের উভয় পাশের অবৈধ দখল অপসারণে চলমান উচ্ছেদ কার্যক্রম আজ দুপুরে পরিদর্শন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

সাম্প্রতিক দীর্ঘ বৃষ্টিতে শহরে হঠ্যাৎ জলাবদ্ধতা তৈরি হলে শহরের খালসমূহকে প্রবাহমান করার জন্য গত ৫ জুলাই থেকে খালের অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম শুরু করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এর আওতায় খাল পাড়ে কোন দখল বা অবৈধ অবকাঠামো থাকলে তা অপসারণ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। একই সাথে খালের খনন কার্যক্রমও চলমান রয়েছে।

পরিদর্শনকালে মেয়র জানান, জলাবদ্ধতার স্থায়ী সমাধানে আমরা কাজ করছি। আমাদের ড্রেনেজ নেটওয়ার্ক চলমান রয়েছে। কিন্তু আমাদের খালগুলো দখল হয়ে গিয়েছিলো, সেগুলো আমারা ‍উচ্ছেদ করছি। যাতে খালে পানির প্রবাহ বেগবান হয়।

তিনি বলেন, ইতোমধ্যে শহরের জলাব্ধতা পরিস্থিতির উন্নতি ঘটেছে। মেয়র আশা করেন, এ উচ্ছেদ কার্যক্রম এবং চলমান ড্রেনেজ নেটওয়ার্কের নির্মাণ কাজ সম্পন্ন হলে জলাবদ্ধতা পরিস্থিতির সমাধান হবে।

তিনি আরও বলেন, খাল দখলমুক্ত না হওয়া পযর্ন্ত অভিযান চলমান থাকবে। খালসমূহ দখলমুক্ত করা হলে সীমানা পিলার বা গাইড ওয়াল দিয়ে খালকে সংরক্ষণ করা হবে।

এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, সচিব আরিফুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, কাউন্সিলরবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST